Monday, March 9, 2026

ভালো সময়েই ৩০৩, এবার ২০০ পেরোবে না! বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

যে কোনও নির্বাচনের আগেই টার্গেট ঠিক করে বিজেপি (BJP)। যদিও বেশিরভাগ ক্ষেত্রে তার ধারে কাছে পৌঁছতে পারে না। এবার তাদের স্লোগান, এইবার ৪০০ পার। শনিবার, আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলের ঊষাগ্রাম হাই স্কুলের মাঠের জনসভা থেকে এই বিষয় নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, যখন বিজেপির পিক টাইম ছিল, তখনই পেয়েছিল ৩০৩। এবার দুশোও পেরবো না বলে মত তৃণমূল সুপ্রিমোর।

এদিন, দ্বিতীয় সভা থেকে বিজেপিকে তুলোধনা করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, আগের বার বাংলার বিধানসভা নির্বাচনের সময় বিজেপি বলেছিল, “ইস বার দোশো পার”। কিন্তু একশোও পেরোয়নি। এবার তারা বলছে ৪০০ পার! কিন্তু গেরুয়া শিবিরের ভালো সময়ও ৩০৩-এর বেশি আসন পায়নি। তৃণমূল সুপ্রিমোর কথায়, এবার বিজেপি দুশোও পেরোবে না।

একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো ফের জানিয়ে দেন, বাংলায় কোনও জোট নেই। এখানে বিজেপির বিরুদ্ধে একাই লড়ছে তৃণমূল। নির্বাচনের ফল প্রকাশের পরে, দিল্লি থেকে মোদিকে হঠিয়ে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে জোট সরকার করবে তৃণমূল।

রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, অনেক বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য। আরও বাড়ি করা হবে। “ডিসেম্বর মাসে ৬০ হাজার টাকা দেব। পরে আরও ৬০ হাজার দেব। ওষুধের দাম বাড়িয়েছে বিজেপি সরকার। প্রেশার, সুগারের ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে মোদির দাম কমেছে।’’

মোদি সরকারকে নিশানা করে মমতা বলেন, “এখানে কর তুলে নিয়ে গেলেও আমরা সুবিধা পাই না। রেশন বাবদ ১২ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি আগে দেখিনি। শুধু বাংলাকে বদনাম করার চেষ্টা করেন।“




spot_img

Related articles

নতুন সদস্য আসছে পরিবারে? বিশ্বকাপ জিতে আবেগে ভেসে সূর্য ফিরলেন অতীতের স্মৃতিতে

বিশ্বকাপ (World Cup) জয়ের উচ্ছ্বসের মধ্যেই নতুন সদস্যের আগমন হচ্ছে সূর্যকুমার যাদবের(Suraykumar yadav)  পরিবারে! বিশ্বকাপ জেতার পরই সমাজমাধ্যমে...

আবার ঘূর্ণাবর্ত: ভিজবে বাংলা, উত্তর থেকে দক্ষিণে কুয়াশার সতর্কতা

শনিবার থেকেই বৃষ্টি ভেজা বাংলা। তবে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া প্রবল ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি (rain) বাড়ার...

ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে আশ্রয়! রাজ্যসভায় কী জানালেন জয়শঙ্কর

আমেরিকা-ইজরায়েল হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran-Isreal war) পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই মত অবস্থায় ইরানের তিন...

রেকর্ড করল টাকা, নামল সেনসেক্স: সপ্তাহের শুরুতে জোর ধাক্কা শেয়ার বাজারে

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠছে আর একদিকে সর্বকালের রেকর্ড ছুঁয়ে পড়েছে টাকার (Rupee)...