Friday, June 26, 2026

কর্মিসভা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু বিজেপি কর্মীর! শোক প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর সভা থেকে বাড়ি ফেরার পথে ঝাড়গ্রামের জয়পুর এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক বিজেপি কর্মীর। এই ঘটনায় শোক প্রকাশ করলেন ঝাড়গ্রামের তৃণমূল নেতা মথুর মাহাতো।

শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের গজাশিমুল ফুটবল মাঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রনত টুডুর সমর্থনে একটি কর্মিসভা করেন। ওই কর্মিসভায় যোগ দিয়ে বাসে করে শিলদা ফিরে যান বিনপুর থানার জয়পুর গ্রামের ২৫ বছর বয়সি গৌরাঙ্গ মাহাতো নামে বিজেপির এক সক্রিয় কর্মী। শিলদা থেকে বাইকে জয়পুর যাওয়ার সময় বাড়ি থেকে এক কিলোমিটার আগে নিয়ন্ত্রণ হারিয়ে গৌরাঙ্গ মাহাতো বাইক সমেত ধাক্কা মারে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, বাইক সমেত রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে বিজেপি কর্মী গৌরাঙ্গ মাহাতো। তাকে উদ্ধার করে প্রথমে শিলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিলদা হাসপাতাল থেকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার রাতে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় তার মৃত্যু হয়। বিনপুর থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে শনিবার ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ওই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা কর্মীরা। এই ঘটনা পরিপেক্ষিতে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো বলেন, “বিজেপি কর্মীর এই মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত ও মর্মাহত”। তৃণমূল কংগ্রেস মৃত্যু নিয়ে রাজনীতি করে না” বিজেপি কর্মীর ওই পরিবারকে সমবেদনা জানাই”।

আরও পড়ুন- রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...