Monday, May 18, 2026

আজ যুবভারতীতে মেগা ম্যাচ, ওড়িশার বিরুদ্ধে ৯০ মিনিটে জয় চাইছেন হাবাস

Date:

Share post:

আজ রবিবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর দ্বিতীয় লেগের সেমিফাইনালে ওড়িশার বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম লেগে ওড়িশার কাছে এগিয়ে থেকেও ১-২ গোলে হেরেছে সবুজ-মেরুন। তাই রবিবাররের ম্যাচ যে মরণ-বাঁচন ম্যাচ বাগানের সামনে তা ভালই জানেন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। হাবাসের কথায় ফাইনালে যেতে গেলে রবিবার তাদের সামনে আরও একটা ফাইনাল।

ওড়িশা ম্যাচের আগে এই নিয়ে হাবাস বলেন, “ কোনও ম্যাচে হারলে আগে নিজেদের পর্যালোচনা করতে হয়। আমার মনে হয়েছে আগের ম্যাচে দল ১০০ শতাংশ দিতে পারেনি। সেই জেদটা ছিল না। লিগ জেতার পরে যে কোনও ফুটবলারই একটু ঢিলে দিয়ে ফেলে। এটা খুবই স্বাভাবিক। মনে হয় আমার দলের ফুটবলারদের মধ্যেও সেটা চলে এসেছিল। তাতেই গন্ডগোল হয়েছে। তবে রবিবারের ম্যাচে ১০০ শতাংশ দিতেই নামব। রবিবার ম্যাচও আমাদের কাছে ফাইনালের মতোই।”

কার্ড সমস্যায় দলে নেই দলের নির্ভরযোগ্য স্টাইকার আর্মান্দো সাদিকু। রবিবারের ম্যাচে এটা কি চিন্তায় রাখছে বাগানকে? যদিও এই সব ভাবতে নারাজ বাগান কোচ। দলে কারা নেই সেটা নিয়ে ভাবতে রাজি নন হাবাস। এই নিয়ে তিনি বলেন, “ দলে কারা নেই সেটা নিয়ে ভাবতে রাজি নই। আমার ভাবনা গোটা দল নিয়ে। যাঁরা রয়েছে তাঁদের নিয়ে। বিপক্ষে অনেক ভাল ফুটবলার রয়েছে। আমি ম্যাচ নিয়ে বেশি চিন্তিত।”

প্রথম লেগে বাগানকে কাত করে দিয়েছিলেন রয় কৃষ্ণা। তার গোলের সুবাদেই ম্যাচ হারে সবুজ-মেরুন। রবিবারের ম্যাচেও তিনি পার্থক্য গড়ে দিতে পারেন। তাই কৃষ্ণাকে নিয়ে কি কোন আলাদা পরিকল্পনা থাকবে? এই জবাবে হাবাস বলেন, “ একটা ম্যাচের জন্য এভাবে ফর্মেশন বদলানো যায় না। এখন ফর্মেশন বদলানোর কোনও সময় নেই। ২-৩ দিনে ওটা হয় না। রিকভারি, ম্যাচের পরিকল্পনার সময় দিতে হবে।”

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...