Friday, June 19, 2026

নির্বাচন কমিশনকে থোড়াই কেয়ার, হিন্দুত্বের ভাসনই ভরসা মোদির

Date:

Share post:

নির্বাচনের আদর্শ আচরণবিধি ভেঙে ধর্মীয় বক্তৃতার জন্য বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। আবার শনিবারই মোদির মুখে সনাতন ধর্মের বার্তা। বিরোধীদের কটাক্ষ করতে সনাতন ধর্মকেই বেছে নিতে হল মোদিকে। কমিশনের নজরদারির পক্ষপাতমূলক আচরণ নিয়ে বিরোধীরা বারাবার যে প্রশ্ন তুলেছে, তাকেই কার্যত সমর্থন করছে প্রধানমন্ত্রীর জমিদারি মনোভাব। বাস্তবে কমিশন ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে বিরোধীদের দায়ের করা অভিযোগ নিয়ে নোটিশ আদৌ যে মোদিকে দেয়নি তার জন্য হয়তো সতর্ক হওয়াও সঙ্গত মনে করছেন না প্রধানমন্ত্রী।

মহারাষ্ট্রের কোলাপুরে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি বিরোধী জোটকে কটাক্ষ করতে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পুত্র উদয়নিধি স্ট্যালিনের ২০২৩ সালের করা মন্তব্য টেনে আনেন। মহারাষ্ট্রে বিরোধীদের যৌথ সভায় ডিএমকে-কে ডেকে মঞ্চে তোলা নিয়ে কটাক্ষ করেন মোদি। তিনি দাবি করেন, “জোট তাঁদের মহারাষ্ট্রে ডাকছে এবং সম্মান জানাচ্ছে যারা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে।” এমনকি মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে কাশ্মীর ইস্যুকেও হাতিয়ার করতে ছাড়েননি মোদি।

তৃতীয় দফা নির্বাচনে দক্ষিণ ভারতে সেভাবে নির্বাচন নেই। উত্তর ভারতের অনেকাংশে নির্বাচন তৃতীয় দফায়। উন্নয়নের বার্তা না থাকায় ধর্মীয় প্রচারকে হাতিয়ার করেই যে তৃতীয় দফা পার করতে হবে বিজেপিকে সে কথা বুঝেই হয়তো ফের ধর্মীয় তাস খেলা শুরু নরেন্দ্র মোদির। ধর্মীয় বিদ্বেষ বক্তব্যের উদাহরণ সহ তুলে ধরলেও কমিশন সেখানে পদক্ষেপ নিতে পারে না। বিজ্ঞপ্তিও তাঁকে না দিয়ে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে সেই বিজ্ঞপ্তি পাঠায় কমিশন। এরপর যত উত্তরের রাজ্যে নির্বাচন বাড়বে তত ধর্মকে হাতিয়ার প্রচারও বাড়বে নরেন্দ্র মোদির।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...