Monday, March 16, 2026

মুখোশের আড়াল থেকে বেরিয়ে পড়ল বেড়াল! অযোগ্য’ চাকরিপ্রার্থীদের নিয়ে অভিজিতের মন্তব্য, ‘শীঘ্রই মারা যাবে…’ : তুলোধোনা তৃণমূলের

Date:

Share post:

তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি বক্তব্য নিয়ে নতুন করে শুরু বিতর্ক। প্রচুর ছেলে-মেয়ের চাকরি নিয়ে নিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে এমনিতেই অভিযোগ উঠেছে। অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে এবার বিতর্কিত বক্তব্য রাখলেন কলকাতা হাইকোর্টের  প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা প্রকাশ্যে আসতেই বোঝা গেল , কোন মুখোশের আড়ালে এতদিন তিনি বিচার কাজ করেছেন। সমাজ মাধ্যমে তাঁকে একটি ভিডিয়োতে (যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) বেশ কিছু মন্তব্যে করতে দেখা গিয়েছে। যার প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূলের তরফে। আসলে  শিক্ষকদের চাকরি খেয়ে পাশবিক উল্লাস অভিজিতের। চাকরি যাওয়াদের মৃত্যু কামনা করতেও তাঁর গলা কাঁপেনি।

তমলুকের  একটি সভা থেকে তাকে বলতে শোনা যায়, ‘যারা অযোগ্য তাঁদের চাকরি আমি খেয়েছিলাম। আপাতত তারা সুপ্রিম কোর্টের একটি সামান্য স্টে অর্ডারে বেঁচে আছেন, আশা করছি, খুব শীঘ্রই তারা মারা যাবেন।’ তমলুকের একটি সভা থেকে বিজেপি প্রার্থীর এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে জোর চর্চা।

তৃণমূলের অভিযোগ, চাকরি প্রার্থীদের ‘মৃত্যু কামনা’ করছেন তিনি। তমলুক সংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, উনি একজন ধূর্ত শেয়াল। বিজেপিকে খুশি করতে হবে সেই কারণে বিচারপতির আসনে বসে এসব করেছেন। এঁদের লজ্জা-ঘৃণা বলে কিছু নেই।




spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...