Saturday, May 16, 2026

কানাডার প্রধানমন্ত্রীর ভাষণের মাঝেই খালিস্তানি স্লোগান!

Date:

Share post:

জাস্টিন ট্রুডোর (Canadian Prime Minister Justin Trudeau)ভাষণের মাঝেই এ কী কাণ্ড। টরোন্টোতে শিখদের মহোৎসবে “খালিস্তান জিন্দাবাদ” স্লোগান কি কানাডা – খালিস্তান সখ্যতাকে আরও স্পষ্ট করে তুলল? খালসা দিবসে ট্রুডোর ভাষণে মূলত কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের প্রতি বিশ্বাস জাগিয়ে তোলার একটা মরিয়া চেষ্টা ছিল আর সেখানেই আচমকা শোনা গেল খালিস্তানি স্লোগান। প্রধানমন্ত্রী এই আবহে যে কোনও মূল্যে শিখদের অধিকার ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি তাঁদের মূল্যবোধকে সমমর্যাদা দেওয়ার বার্তাও দিয়ে গেলেন।

বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থীদের স্লোগান যখন উপস্থিত জনতার মাঝে জোরদার হয়ে উঠছিল তখনই পরিস্থিতি সামাল দিতে কানাডার প্রধানমন্ত্রী শিখদের আশ্বস্ত করে আরও বলেন, আপনারা যাতে নিয়মিত দেশে যাতায়াত করতে পারেন, তার জন্য ভারত সরকারের সঙ্গে অমৃতসরসহ আরও বেশি বিমান চলাচলের বন্দোবস্ত করার কাজ চলছে। কানাডা সরকার শিখদের গুরুদ্বার এবং মহল্লাগুলির জন্য আরও সুনিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক যখন তলানিতে বিশেষ করে তখন প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ মনে করছে কূটনৈতিক মহল। হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকে ভারত-কানাডার সম্পর্কের ঘাটতি দেখা দেয়। এমনকী প্রধানমন্ত্রী খোদ পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার বুকে ভারতের ঘাতক ঢুকে খুন করেছে বলে অভিযোগ করেছিলেন। নয়া দিল্লি অবশ্য এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেয়। তারপরই ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি নিয়ে জাস্টিন ট্রুডো যেভাবে শিখদের আশ্বস্ত করেছেন তাতে অনেকেই দুদেশের সম্পর্কের মাঝে বরফ গলার ইঙ্গিত দেখছেন।

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...