Sunday, March 15, 2026

অবসাদের জেরেই কি চরম পরিণতি? অভিনেত্রী অমৃতা পান্ডের মৃত্যু নিয়ে ধোঁয়াশা!

Date:

Share post:

ভোজপুরি অভিনেত্রী অমৃতা পান্ডের (Bhojpuri Actress Amrita Pandya) মৃত্যুর পর তিনদিন কাটতে চলল, এখনো কারণ নিয়ে ধোঁয়াশা। ঘটনার ৪৮ ঘণ্টা আগেও যে সেলিব্রেটি তুমুল উল্লাস করেছেন, তিনি কী ভাবে এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন তা নিয়ে কূলকিনারা খুঁজে পাচ্ছে না পুলিশ (Police)।

অমৃতা একটা দীর্ঘ সময় অবসাদে ভুগছিলেন। কিন্তু তাঁর পরিবারের লোকেরা বলছেন যে, এই অবস্থা দ্রুতই কাটিয়ে উঠেছিলেন অভিনেত্রী। সত্যি কি তাই নাকি পুরোটাই ছিল অভিনয়? ২৭ এপ্রিল অ্যাপার্টমেন্টে অমৃতার মৃতদেহ পাওয়া গেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত্যুর দুদিন আগে তিনি স্বামী চন্দ্রমণি ঝাংগা (Chandramani Jhanga) এবং তাঁর বন্ধুদের সঙ্গে পার্টিতে যথেষ্ট আনন্দ করেছেন। তারপর কী এমন ঘটলো যাতে জীবন শেষ করে দিতে হলো নায়িকাকে? বাড়ছে রহস্য। অনেকেই বলিউডের সুশান্ত সিং রাজপুতের ঘটনার সঙ্গে সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন। কাজের অনিশ্চয়তা মানসিক অবসাদ এতটাই প্রভাব বিস্তার করছে যার জেরে লড়াই করার মানসিকতা হারিয়ে ফেলছেন অনেকেই। মনোবিদরা বলছেন শুধু বলিউড নয়, সাধারণ মানুষের জীবনেও এমন ঘটনার আধিক্য বাড়ছে। গত ২৭ এপ্রিল অমৃতা সোশ্যাল মিডিয়ায় (Amrita Pandya last social media post) একটি পোস্ট লেখেন, ‘তাঁর জীবন দুই নৌকায়, আমরা আমাদের নৌকা ডুবিয়ে তাঁর পথ সহজ করে দিয়েছি।’ এরপর ফ্ল্যাটের মধ্যে থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...