Saturday, June 6, 2026

অভিষেককে রাজনীতি থেকে মুছবেন? অমিত শাহকে তিন চ্যালেঞ্জ সাংসদের

Date:

Share post:

ডায়মন্ড হারবার কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পেরিয়া যাওয়ার আগে সেখান থেকে অমিত শাহকে লড়াই করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চ্যালেঞ্জ করেন রাজনীতি থেকে মুছে দেওয়ার। পাল্টা মথুরাপুর কেন্দ্রের নির্বাচনী জনসভা থেকে অভিষেকের তিন চ্যালেঞ্জ অমিত শাহকে। সেই সঙ্গে জয় শাহকে বিসিসিআই-এর সভাপতি করা নিয়েও অমিত শাহের পরিবারবাদের রাজনীতি নিয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেন তিনি।

বিজেপির একনায়কতন্ত্রের রাজনীতিতে বিপক্ষ রাজনীতিকদের অশ্লীল আক্রমণ নতুন নয়। বাংলায় এসেও পরিবারবাদ নিয়ে অমিত শাহ প্রশ্ন তুললে তার পাল্টা ফিরিয়ে দিতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের পরিবারের জন্য সুপ্ত বাসনা থেকেই এই ধরনের কথা তিনি বলেছেন বলে দাবি করেন অভিষেক। তিনি পাল্টা বলেন, “আপনি আমাকে বলছেন তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী বানাতে চায়। আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন। আপনি আপনার ছেলেকে বিসিসিআই-এর প্রেসিডেন্ট বানাতে চান। সবাই আপনার মতো নয়।”

বিজেপির রাজনীতির মূল ভাবনাকে কটাক্ষ করে এদিন অভিষেক বলেন, “আপনারা রাজনীতির মধ্যে রাজ-এ বিশ্বাসী। আমরা রাজনীতির মধ্যে নীতি-তে বিশ্বাসী।” সেই কারণেই রাজনীতিক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক পরিচয় অমিত শাহের থেকে নিতে হবে না, এমনটাই পাথরপ্রতিমার সভা থেকে বলেন তিনি।

বাংলার রাজনীতি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার অমিত শাহের দাবিকে চ্যালেঞ্জ করে অভিষেকের দাবি, “আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক। আপনাকে তিনটে অপশন দিচ্ছি। প্রথম অপশন, বাংলার ১ লক্ষ ৬৪ হাজার কোটি প্রাপ্য ছেড়ে দিন। দ্বিতীয় অপশন, গরীব মানুষের বাড়ির টাকা এক মাসের মধ্যে ছেড়ে দিন। তৃতীয় অপশন, ডায়মন্ড হারবারে এখনও মনোনয়ন দেওয়ার সময় হয়নি। আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান। তিনটে আপনাকে রাস্তা দিলাম।”

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...