Thursday, May 14, 2026

বিমানবন্দর এলাকায় লেজার লাইট ব্যবহারে নিষেধাজ্ঞা, জারি নজরদারি

Date:

Share post:

বিমান ওঠা নামায় হাইটেক বিপদ, যার ফলে এবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলির থানা থেকে লেজার লাইট ব্যবহারে জারি করা হল নিষেধাজ্ঞা। নির্দিষ্ট এই আলো ব্যবহারে জারি হয়েছে ১৪৪ ধারাও। বিভিন্ন সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান, হোটেল রেস্তোঁরায় ব্যবহার করা লেজার আলো পাইলটদের কাজে বাধা দিচ্ছিল। তার ফলেই এবার জারি নিষেধাজ্ঞা।

সোমবার ঢাকা থেকে কলকাতাগামী একটি বিমানের চালক লেজার আলোর কারণে অবতরণে সমস্যার অভিযোগ করেন। এরপরই ফের বিমানবন্দর কর্তৃপক্ষ বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানান। এর আগেও একাধিক বার বিমানবন্দর কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিয়েছিল পুলিশ। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই এবার একেবারে কয়েকটি জায়গায় জারি হল নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে এয়ারপোর্ট, নারায়ণপুর, বাগুইআটি, নিউটাউন, রাজারহাট, সল্টলেকের একাংশ। এই এলাকাগুলির ব্যাঙ্কোয়েট, হোটেল, রেস্তোরাঁ, ক্লাব ও বহুতলে লেজার ব্যবহার সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকেও জারি থাকবে কড়া নজরদারি।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...