Thursday, June 18, 2026

ফের মালদহ! বিজেপি নেতার গাড়ি থেকে বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকা

Date:

Share post:

রাজ্যের শাসক দল তৃণমূল বার বার ও অভিযোগ করে আসছে, ভোটে জেতার জন্য বিজেপি টাকা ছড়াচ্ছে। টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। তৃণমূলের অভিযোগেই যেন সিলমোহর। লোকসভার ভোটের মধ্যেই ফের এ রাজ্যে এক বিজেপি নেতার গাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করল নির্বাচন করল নির্বাচন কমিশন। ফের মালদহে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৮ লক্ষ টাকা।

বুধবার মালদহের রতুয়ার সামসি জিয়াগাছি তে নাকা চেকিং চলাকালীন বিজেপি নেতার গাড়ি থেকে এই টাকা উদ্ধার হয় বলে জানা গেছে। তিলক রাম নামে এক বিজেপি নেতার বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে। তিলক রাম নামে ওই নেতা চাচোলের দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি পর্যাপ্ত প্রমাণপত্র দেখাতে না পাওয়াই টাকা বাজেয়াপ্ত করা হয়। এ নিয়ে মালদহে দুবার বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হল। উল্লেখ্য, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রকে ইক্সপেন্ডেচার সেন্সেটিভ জোন হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণার পর থেকেই মালদা শহরের বিভিন্ন মোড়ে শুরু হয়েছে নাকা চেকিং।

আরও পড়ুন- ভোটের আগে তৃণমূলে যোগদান, শক্তি বাড়ল বসিরহাটে

Related articles

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...