Wednesday, June 24, 2026

“আত্মবিশ্বাসটাই আসল কথা”, ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড়ের

Date:

Share post:

নিয়ম মেনে পড়াশুনা করার পাশাপাশি আত্মবিশ্বাসী হতে হবে। চলতি বছরের মাধ্যমিকে (Madhyamik Result) ৭০০ মধ্যে ৬৯৩ নম্বর পেয়ে জানালেন কোচবিহারের (Coochbehar) রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন (Chandrachur Sen)। ভবিষ্যতে নিট ইউজি-তে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে চন্দ্রচূড়। তার কথায়, ‘‘আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। আমার মা-বাবাও চান আমি চিকিৎসক হই। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোব।’’চন্দ্রচূড়ের বাবা সুশান্ত সেন বলেন, ‘‘ছোট থেকেই এই দিনের আশায় ছিলাম। কখনও দ্বিতীয় হয়নি, সব ক্লাসেই প্রথম হয়ে এসেছে চন্দ্রচূড়। এক থেকে দশের মধ্যে নাম থাকবে আশা ছিল। তবে, প্রথম হবে সেটা কখনও ভাবিনি। তবে শুধু পড়াশনাই নয় তার পাশাপাশি কবিতা, গান, গল্পের বই পড়া, সাহিত্য চর্চাতেও নিজেকে ব্যস্ত রাখতেন চন্দ্রচূড়। তাঁর কথায় বাঁধা ধরা নিয়ম মেনে নয় বরং পড়াশনাকে সিরিয়াসলি নিয়ে এগোতে চাইলে ভাল ফল করা সম্ভব।

চলতি বছর মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। প্রাপ্ত নম্বর ৬৯২। লেখাপড়ার পাশাপাশি গান বাজনা বেশ পছন্দ সাম্যপ্রিয়র। প্রিয় শিল্পী অরিজিৎ সিং এবং দর্শন রাওয়াল। বিজ্ঞান নিয়েই পড়াশোনা করে আগামীর দিকে এগিয়ে যেতে চায় সে। তৃতীয় স্থান পেয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ। বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাঁশুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র নৈঋত পাল। নৈঋতের প্রাপ্ত নম্বর ৬৯১। মিশনের মহারাজদের সম্পূর্ণ কৃতিত্ব দিতে চান এই পড়ুয়া। পুস্পিতা তৃতীয় স্থান অধিকার করে উচ্ছ্বসিত। কিন্তু ডাক্তার নয় বরং ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যে আগামীতে পড়াশুনা করতে চান তিনি। পরিবারের লোকেরা বলছেন মেয়ে ছোট থেকেই মেধাবী, তাই ওর ইচ্ছেই শেষ কথা।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...