Sunday, May 3, 2026

বর্ধমান-দুর্গাপুর নির্বাচনী কমিটির বৈঠকে সংঘবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সময় থেকেই দলীয় সংগঠনকে আরও মজবুত করতে বাংলার উত্তর থেকে দক্ষিণ চষে ফেলছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চতুর্থ দফা ভোটের মুখে বৃহস্পতিবার, বর্ধমান-দুর্গাপুরের নির্বাচনী কমিটির বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সবকিছু পাশে সরিয়ে একযোগে লড়াইয়ের বার্তা দেন তিনি। শুধু তা-ই নয় দুর্গাপুর পূর্ব, পশ্চিম, গলসি ও বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান ২নং ব্লকের নেতৃত্বদের আরও বেশি করে বুথস্তরে গিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

একত্রিতভাবে সকলকে নিয়ে ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে লড়াইয়ের পরামর্শ দেন অভিষেক (Abhishek Banerjee)। বৃহস্পতিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভার প্রার্থী কীর্তি আজাদ-সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্বরাও। এদিন কোর কমিটির সঙ্গে পৃথক বৈঠক করার পাশাপাশি বিধায়কদের সঙ্গেও পৃথক বৈঠকও করেন অভিষেক। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের নির্বাচনী কৌশল নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন, পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন চক্রবর্তী, উজ্জ্বল চট্টোপাধ্যায়, মলয় ঘটক, প্রদীপ মজুমদার এবং দলের সহযোগী সংগঠনগুলির সভাপতিরা। পূর্ব বর্ধমান থেকে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলির বিধায়ক, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ এবং সহযোগী সংগঠনগুলির সভাপতিরা।

লোকসভা নির্বাচনে এক জোট হয়ে লড়াইয়ের কথা বারবার বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বৈঠকেও সংঘবদ্ধভাবে লড়াইয়ে ডাক দেন অভিষেক।




Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...