Wednesday, May 6, 2026

ঠিকানা C/O ফুটপাথ! একবারে প্রথম বড় পরীক্ষার বাধা টপকাল প্রিয়া

Date:

Share post:

ঠিকানা C/O ফুটপাথ। একবারে জীবনের প্রথম বড় পরীক্ষার বাধা টপকে গেল প্রিয়া প্রামাণিক (Priya Pramanik)। পরিবারের ন্যূনতম রোজগার নেই। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ অঞ্চলে ফুটপাথেই (Footpath) থাকে সে। মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। নেশায় আসক্ত বাবা। এই পরিস্থিতিতে ২১৯ নম্বর পেয়ে এবার প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাস করল প্রিয়া।



কালীধন ইনস্টিটিউশনের ছাত্রী প্রিয়া। রাস্তার ধারে দোকানে বাসন মাজত। কাজের সঙ্গেই লেখাপড়া চালাত। এই পরিস্থিতিতে রামধনু ফাউন্ডেশন মিত্রবিন্দা ঘোষের নজরে পড়ে প্রিয়া (Priya Pramanik)। পথ শিশুদের বিনামূল্যে শিক্ষা দেয় রামধনু। মাধ্যমিকের আগে মিত্রবিন্দা ও অন্তরিপা বণিক ফুটপাথে বসেই ঘণ্টার পর ঘণ্টা প্রিয়াকে পড়িয়েছেন। প্রথমবারেই মাধ্যমিক পাস করবে- ভাবতে পারেনি সে। এরপর আর্টস নিয়ে পড়ার ইচ্ছে প্রিয়ার। ‘বিশ্ববাংলা সংবাদ’-এর পক্ষ থেকে প্রিয়ার জন্য অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।






Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...