Saturday, March 14, 2026

উইকেন্ডের বৃষ্টিতে স্বস্তি মিলবে কি? তাপপ্রবাহের তীব্রতা নিয়ে চিন্তায় হাওয়া অফিস 

Date:

Share post:

বৈশাখী দাবদাহে (Heatwave) তাপমাত্রা সামান্য কমলেও দহনজ্বালা থেকে মুক্তি মিলছে না দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টির (Rain Update) সুখবর শুনিয়েছে বটে কিন্তু হাওয়া অফিস (Weather Department) মনে করছে এতে স্বস্তি মেলার সম্ভাবনা কম। শনিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও রবিবার থেকে আবহাওয়া বদলাবে এবং সোম- মঙ্গলে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৪০-৪১ ডিগ্রির ঘরে। কলকাতা এবং পার্শ্ববর্তী কোনও এলাকায় বৃষ্টির কোনও সম্ভাবনা অন্তত শুক্রবারে নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি হবে না। তবে রবিবার থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪-৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি করে পারদ নামবে। আগামী সপ্তাহের গোড়া থেকেই কালবৈশাখীর দেখা মিলবে বলে আশাবাদী আবহাওয়া কর্তারা।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...