Sunday, May 17, 2026

টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান হারালো টিম ইন্ডিয়া, শীর্ষে অস্ট্রেলিয়া

Date:

Share post:

শীর্ষ স্থান হারাল ভারত। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ এত দিন শীর্ষ স্থানে ছিলো ভারতীয় দল। এখন সেই স্থান দখল করল অস্ট্রেলিয়া। এদিন প্রকাশিত নতুন তালিকায় টেস্ট র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে রোহিত শর্মার দল। যদিও ওয়ানডে এবং টি-২০ দলগত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে টিম ইন্ডিয়া।

শুক্রবার যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, তাতে শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে তারা। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।টিম ইন্ডিয়ার রেটিং পয়েন্ট ১২০। এই দুই দল ছাড়া প্রথম ১০টি দলের মধ্যে আর কোনও বদল হয়নি। সেক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ১০৫ রেটিং পয়েন্ট পেয়েছে তারা। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা।

টেস্ট র‍্যাঙ্কিং-এ বদল হলেও, টি-২০ ও একদিনের ম্যাচে শীর্ষস্থানেই রয়েছে ভারত। একদিনের ক্রিকেটে রোহিত শর্মাদের পয়েন্ট ১২২। টি-২০ ভারতের পয়েন্ট ২৬৪। কিন্তু টেস্ট র‍্যাঙ্কিংয়ে পতনের ফলে তিন ফর্ম্যাটের ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখা হল না রোহিতদের।

আরও পড়ুন- ফের শিরোনামে ছত্রসল, এবার লাঠিপেটা করা হল এক কোচকে

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...