Wednesday, May 13, 2026

এবার ডায়মন্ড হারবার থানার ওসি বদল করল কমিশন

Date:

Share post:

ফের লোকসভা ভোটের (Loksabha Election) মধ্যে রাজ্যের দুটি থানার ওসি বদল করল নির্বাচন কমিশন (Election Commission)। এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার (Diamond Harbor) ও দক্ষিণ কলকাতার আনন্দপুর (Anandapur) থানার ওসিকে বদল করল কমিশন। পাশাপাশি কমিশন জানিয়েছে, ভোটের কাজ ওই দুই পুলিশ আধিকারিককে ব্যবহার করা যাবে না। দুই ওসিকে পুলিশ অফিসারকে হেড কোয়ার্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার নেপথ্যে কমিশনের পক্ষপাতিত্ব থাকার অভিযোগ তুলেছে শাসকদলের একাংশ। প্রসঙ্গত, শুক্রবারও বর্ধমানের সভা থেকে কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...