Sunday, June 14, 2026

প্রচারে বেরিয়ে মহিলাকে সপাটে চড় কংগ্রেস প্রার্থীর! ভাইরাল ভিডিওকে হাতিয়ার বিজেপির 

Date:

Share post:

হাত চিহ্নে ভোট দিতে অস্বীকার! আর তাতেই রেগে গিয়ে এবার বড়সড় কাণ্ড ঘটালেন কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা তথা তেলঙ্গানার (Telangana) নিজামবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী টি. জীবন রেড্ডি (T Jeevan Reddy)। সূত্রের খবর, নির্বাচনী প্রচারে (Election Campaign) বেরিয়ে এক গ্ৰামবাসীকে সপাটে চড় কষিয়েছেন প্রাক্তন ওই মন্ত্রী। আর সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। এদিকে ভিডিয়োকে হাতিয়ার ইতিমধ্যে ময়দানে নেমেছে গেরুয়া শিবির (BJP)।

ঠিক কী ঘটেছিল? 

শুক্রবার নিজের লোকসভা কেন্দ্রে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন কংগ্ৰেস প্রার্থী জীবন। নিজামবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত আরমুর বিধানসভা এলাকায় প্রচার সারছিলেন তিনি। সেই সময় এক মহিলার সঙ্গে কথা বলার সময় তাঁকে আচমকাই চড় মেরে বসেন জীবন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই মহিলার সঙ্গে কথা বলতে বলতে আচমকাই তাঁকে চড় মারেন কংগ্রেস প্রার্থী।

কিন্তু আচমকা কেন কংগ্ৰেস প্রার্থী এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে রাজনীতি শুরু বিজেপির। প্রত্যক্ষদর্শীদের মতে, এলাকায় কোনও পরিষেবা পাচ্ছেন না বলে জীবনকে জানিয়েছিলেন ওই মহিলা। এমনকি তিনি স্পষ্ট জানান, তিনি এবার আর কংগ্ৰেসকে ভোট দেবেন না। আর তা শুনেই রীতিমতো মেজাজ হারান জীবন। সপাটে চড় মারেন মহিলাকে। আগামী ১৩ মে নিজাম বাদ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। তার আগেই মহিলাকে চড় মেরে বিতর্কে জড়ালেন কংগ্রেস প্রার্থী।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...