Saturday, June 20, 2026

সেলুলার জেলে বসুক বারীণ-উল্লাস-হেমচন্দ্রর মূর্তি: রাজ্যসভায় দাবি ঋতব্রতর

Date:

Share post:

দেশের স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলন থেকে দেশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করতে বাঙালি যে ভূমিকা নিয়েছিল তা ক্রমাগত অস্বীকার করে গিয়েছে গোবলয়ের ধর্মকেন্দ্রীক রাজনীতিকরা। ভোট ব্যাঙ্কের ঠেলায় পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ক্ষুদিরাম বসু থেকে মাতঙ্গিনী হাজরার শরণ নিয়েছেন। তবে আদতে যে বিজেপি এখনও বাংলা বিরোধী (anti-Bengali) অবস্থানেই বিশ্বাসী, তা প্রমাণিত হয় বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (freedom fighters) প্রতি তাঁদের সম্মানজ্ঞাপন দেখে। সেই অবজ্ঞাকেই এবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে সেলুলার জেলে (Cellular jail) তিন বাঙালির আবক্ষ মূর্তি বসানোর দাবি রাজ্যসভায় জানালেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

বাঙালি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত ও হেমচন্দ্র কানুনগোর অবদানের কথা স্মরণ করিয়ে রাজ্যসভায় (Rajyasabha) ঋতব্রত উল্লেখ করেন এই সশস্ত্র আন্দোলনে এই তিন জনের ভূমিকার কথা। বারীন ঘোষ (Barindra Kumar Ghosh) একদিকে যুগান্তর গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে বোমা তৈরি ও কলকাতা তথা রাজ্যজুড়ে চোরাকুঠুরির প্রচলন করেছিলেন। বোমা তৈরিতে উল্লাসকর দত্তর (Ullaskar Dutta) ভূমিকার কারণে সেলুলার জেলে তাঁকে চরমতম শাস্তির মধ্যে রেখেছিল ব্রিটিশ সরকার। দেশের সশস্ত্র বিপ্লবের স্বার্থে সর্বস্ব বিক্রি করে প্যারিসে গিয়ে রাশিয়ার সৈন্যদের থেকে বোমা তৈরির প্রশিক্ষণ নিয়েছিলেন হেমচন্দ্র কানুনগো (Hemchandra Kanungo)। সেই বিদ্যাই দেশের স্বাধীনতায় কাজে লাগিয়েছিলেন।

আরও পড়ুন : অভিষেকের প্রশ্নবাণ সামলাতে হিমসিম নির্মলা: লাগাতার মিথ্যে ভাষণ লোকসভায়

অথচ সেলুলার জেলে এই তিন বঙ্গসন্তানের সম্মান নেই। যে সংগ্রামীরা ব্রিটিশের কাছে মুচলেখা না দেওয়ার কারণে অমানুষিক অত্যাচারের শিকার হলেন, তাঁদের সম্মান জানাতে অন্তত সেলুলার জেলে (Cellular jail) তাঁদের আবক্ষ মূর্তি (bust) নির্মাণ করা কর্তব্য, রাজ্যসভায় (Rajyasabha) স্মরণ করিয়ে দেন সাংসদ ঋতব্রত।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...