Friday, April 3, 2026

দল গোছানো শুরু মহামেডানের, কৃষ্ণাকে পেতে ঝাঁপাল সাদা-কালো ক্লাব

Date:

Share post:

আইএসল-এ পা দিয়ে একের পর এক চমক দিয়ে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। একদিকে যেমন বড় স্পনসরের খোঁজে নেমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ সাদা-কালো কর্তারা, অন্যদিকে আইএসএলে পা দিয়েই রয় কৃষ্ণার মতো তারকা স্ট্রাইকারকে পেতে ঝাঁপাল ক্লাব। কৃষ্ণার সঙ্গে কথা বলা শুরু করেছে মহামেডান স্পোর্টিং। মোহনবাগানের প্রাক্তন তারকা ফুটবলার এবারের আইএসএলে ১৩ গোল করে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা।

ফিজির গোলমেশিনের এজেন্টের সঙ্গে কথা বলা শুরু করেছে মহামেডান। ক্লাব সচিব ইস্তিয়াক আহমেদ রাজু স্বীকার করেছেন যে, ইনভেস্টর বাঙ্কারহিলকে নিয়েই তাঁরা কথা বলছেন কৃষ্ণার এজেন্টের সঙ্গে। তিনি বলেন, ‘‘আমরা কৃষ্ণাকে নিতে চাই। কোচের সম্মতি আছে। কথা হচ্ছে। চূড়ান্ত কিছু হয়নি।’’

কৃষ্ণাকে আইএসএলের একাধিক দল পেতে আগ্রহী। প্রস্তাবও রয়েছে। কিন্তু আইএসএলের অন্যতম সফল বিদেশি স্ট্রাইকার কলকাতায় ফিরতে চান। মোহনবাগান না ফেরালে মহামেডান তাঁর দাবি মেটাতে পারলে কৃষ্ণার গায়ে সাদা-কালো জার্সি উঠতেই পারে। মহামেডানও এই সুযোগে কৃষ্ণাকে পেতে মরিয়া হয়েছে। এদিকে, বড় স্পনসর পেতে সৌরভ মারফত এক জার্মান সংস্থার সঙ্গে নাকি কথা চালাচ্ছেন মহামেডান কর্তারা।

আরও পড়ুন-  আজ আইএসএল ফাইনাল, মুম্বইয়ের বিরুদ্ধে কেম হতে পারে বাগানের প্রথম একাদশ ?

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...