Sunday, May 17, 2026

রাজ্যে বজ্রপাতে মৃত ৯, শোকপ্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পরিবারকে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তীব্র দাবদাহ, গরমে হাসফাসের পর অবশেষে স্বস্তির বৃষ্টি। গতকাল, সোমবার সন্ধ্যার পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে। সঙ্গে ঝোড়ো হাওয়ায় আপাতত শীতল আবহাওয়া। কিন্তু এর মধ্যে ঝড়, বজ্রপাতের জন্য রাজ্যে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও নদিয়ায় প্রাচীর ধসে আরও ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ ধসে আরও ১ জন মারা গিয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝড়বৃষ্টি ও বজ্রবিদ্যুতে মৃতদের মধ্যে পূর্ব বর্ধমান জেলায় ৫ জন, পশ্চিম মেদিনীপুর ২ জন এবং পুরুলিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের প্রশাসনের তরফে যাতে সাহায্য করা যায় সে ব্যাপারে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তবে নির্বাচনী বিধি চালু থাকায় সরাসরি তিনি কোনও ক্ষতিপূরণ ঘোষণা করেননি। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গত রাতে বজ্রপাতের কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। নদিয়ায় প্রাচীর ধসে আরও ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ ধসে আরও ১ জন মারা গিয়েছেন। আমাদের জেলা প্রশাসন সর্বত্র দুর্যোগ মোকাবিলায় ২৪ ঘন্টা কাজ করে চলেছে এবং নির্দেশিকা অনুসারে ত্রাণ ও সাহায্য প্রদানের জন্য পদক্ষেপ নিচ্ছে। বাংলার ১২ জন নাগরিকের শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।”

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...