Saturday, May 16, 2026

গরমের-পুজোর ছুটিতেও অনলাইন ক্লাস করাতে হবে শিক্ষকদের, জারি নির্দেশিকা

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক স্তরে এবার থেকে গরমের ছুটি বা পুজোর ছুটিতেও অনলাইনে ক্লাস করাতে হবে শিক্ষক- শিক্ষিকাদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া বার্ষিক কর্মসূচি তালিকায় এমনই উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলোর একাদশ ও দ্বাদশ শ্রেণির বার্ষিক কর্মসূচির সবিস্তার তালিকা পাঠানো হয়েছে। সেখানে পড়ানো ও শেখানোর বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। ওই তালিকাতেই বলা হয়েছে, স্কুলগুলো চাইলে ছুটির সময় অনলাইন ক্লাস করাতে পারে। যদিও এই বিষয়টি বাধ্যতামূলক নয়।

উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে মাধ্যমিকের তুলনায় বিষয় সংখ্যা অনেক বেশি। সেমেস্টার পদ্ধতিতে প্রথম পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। সময়ের মধ্যে পাঠ্যক্রম শেষ না হলে ছাত্রছাত্রীরা কী ভাবে শিখবে? পরীক্ষাই বা দেবে কী করে? তাই ছাত্রছাত্রীদের স্বার্থে সুবিধা মতো অনলাইন ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে স্কুলগুলিকে।

দেখা যায়, লক্ষ্মী পুজো থেকে কালীপুজোর পর্যন্ত ছুটিতে যাতে অনলাইনে এই ক্লাস করানো হয়, স্কুলগুলির কাছে সেই আবেদনই জানানো হবে শিক্ষা সংসদের তরফে। এই সময়ে প্রায় ১২-১৩ দিনের একটি টানা ছুটি থাকে। মূলত দীর্ঘ গরমের ছুটি বা পুজোর টানা ছুটি যাতে সিলেবাস শেষের পথে বাধা না হয়ে ওঠে, তাই এই ধরনের সিদ্ধান্ত।

আরও পড়ুন- স্মার্ট পঞ্চায়েত কর্মসূচি: শুরু হল আধিকারিকদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ

 

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...