Wednesday, May 13, 2026

আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, দুপুর ১টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে WBCHSE 

Date:

Share post:

আজ চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (Higher secondary result)। এদিন দুপুর ১টা নাগাদ আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE West Bengal 12th Result)। এরপর দুপুর ৩টে থেকে অনলাইন এবং মোবাইলের অ্যাপে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। সংসদ সূত্রে জানানো হয়েছে যে ৮ তারিখ ফলপ্রকাশ হলেও মার্কশিটের হার্ডকপি মিলবে ১০ মে থেকে। অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে।মার্কশিটে নম্বরের পাশাপাশি পার্সেন্টাইলও থাকবে।

২০২৪ সালে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। ১৬ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়, শেষ হয় গত ২৯ ফেব্রুয়ারি। ২ হাজার ৩৪১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha এই ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। হোম পেজে ঢুকলেই স্ক্রিনে West Bengal Higher Secondary Examinations 2024 লেখাটি দেখা যাবে। ক্লিক করলেই খুলে যাবে নতুন একটি পেজ। সেখানে অ্যাডমিট কার্ডে দেওয়া রোল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করলেই স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট। এরপর পিডিএফ আকারে তা ডাউনলোড করা যাবে।

 

Related articles

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...