Sunday, May 24, 2026

তিন দফায় শান্তিপূর্ণ ভোট বাংলায়, রাজ্যের প্রশংসায় নির্বাচন কমিশনার!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ( Loksabha Election) তিন দফা ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। ১৯ এপ্রিল ২৬ এপ্রিল এবং ৭ মে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও নির্বাচন সম্পন্ন হয়েছে। তিন দফা ভোটের শেষে রিপোর্ট দেখে উচ্ছ্বসিত জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। হিংসাত্মক ঘটনা কিংবা প্রাণহানির মত কোনও খবর মেলেনি। অবাধ শান্তিপূর্ণ ভোট হওয়ায় বাংলার প্রশংসায় পঞ্চমুখ নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar)।

প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয় এবং গত মঙ্গলবার তৃতীয় দফায় ভোট হয়ে গেল মালদহ উত্তর, মালদহ দক্ষিণ ও জঙ্গিপুরে। নির্বাচন এখনও পর্যন্ত রক্তপাতহীন। রিপোর্ট জমা পড়তেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের (Ariz Aftab) উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল কমিশনারের মুখে। এখনও চার দফায় ভোট পর্ব বাকি আছে। বুধবার রাজ্য নির্বাচন দফতরের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

আগামী ১৩ তারিখ কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুরে চতুর্থ দফার ভোট হবে। এরপর ২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়ায়। ষষ্ঠ দফায় ২৫ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরে নির্বাচন। সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ হবে আগামী  ১ জুন। সেদিন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগরে নির্বাচন হবে। বাকি চার দফাতেও যাতে ভোটের দিন বা আগে পরে কোনও হিংসাত্মক ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে কমিশন।

 

Related articles

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল...

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...

কানের সমাপনীতে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) নামটা একেবারে সমার্থক। ২০২৬...

ক্যামেরায় বুড়ো আঙুল বা ভিক্ট্রি দেখাচ্ছেন? আপনার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে না তো?

১১ বছর আগে। তখন তিনি ছিলেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তাঁকে টার্গেট করেছিল হ্যাকাররা। জার্মানির...