Friday, June 26, 2026

হাসপাতালে ডালহৌসির বিখ্যাত নন্দিনী! সোশ্যাল মিডিয়ায় দিলেন চরম দুঃসংবাদ 

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল থেকেই খবরের শিরোনামে নন্দিনী। পুরো নাম নন্দিনী গঙ্গোপাধ্যায় (Nandini Ganguly)। যদিও পদবীটুকু জানেন খুব কম মানুষ। ডালহৌসিতে রাস্তার ধারে হোটেল চালিয়ে রীতিমতো সেলিব্রেটি তিনি। রিলস্ থেকে মিম, লাইভ থেকে এডিট ভিডিও – সবেতেই ইউটিউবারদের পছন্দের তালিকায় তিনি শীর্ষে। এর মধ্যে আবার একটি সিনেমাতে অভিনয়ও করে ফেলেছেন। রয়েছে নিজের ইউটিউব চ্যানেল। জিন্স-টি শার্ট গায়ে, গলায় ব্লু টুথ হেডফোন, ফটাফট ইংরেজি বলা সেই নন্দিনী আজ চরম বিপদে। নিজেই লাইভে এসে দুঃসংবাদ দিলেন।

রাস্তার ধারে দোকান চালিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন নন্দিনী। পরিশ্রমী মেয়েটি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম থেকে তিনি হঠাৎই লাইভে আসেন। ব্যাকগ্রাউন্ডে হাসপাতালের বেড দেখে চমকে উঠেছিলেন অনুরাগীরা। ফেব্রুয়ারি মাসে নন্দিনী জানিয়েছিলেন, একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয় তাঁর। তাহলে কি আবার সেরকম কিছু ঘটেছে? না এবারে নন্দিনী নন, বরং হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁর মা। আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হলেও চিকিৎসকরা এখনও রিলিজের অর্ডার দেননি। মাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আপাতত ব্যবসায় মন দিতে পারছেন না নন্দিনী। সমাজমাধ্যমে সে কথাই সকলকে জানিয়েছেন। নতুন দোকান খোলার কাজ ব্যাহত হয়েছে তাই ক্রেতাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও লাইভে জানান তিনি। স্মার্ট দিদির হেঁশেলের চাহিদা অন্য ব্যবসায়ীদের কাছে রীতিমতো হিংসের কারণ হতেই পারে। আপাতত ডালহৌসির পাশাপাশি নন্দিনীর দোকান আছে নিউ টাউন আর ডিএলএফ মোড়ে। ভাত- ডাল – মাছ -মাংসের সঙ্গে এখন মিলছে পোলাও বিরিয়ানিও।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...