Sunday, June 28, 2026

“রামমন্দিরেই থেমে থাকব না”, ধর্মের রাজনীতিতে ফের শান অসম মুখ্যমন্ত্রী হিমন্তের

Date:

Share post:

আবার বেফাঁস বিজেপি। একের পর এক ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ইতিমধ্যেই কাঠগড়ায় নরেন্দ্র মোদি, অনুরাগ ঠাকুরের মত নেতারা। এবার সেই তালিকায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। উন্নয়নমূলক বা কোনও ধরনের রাজনৈতিক বক্তব্য যে বিজেপির জনবিরোধী নীতির থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে পারছে না, তা বুঝেই ক্রমশ আরও ধর্মীয় মেরুকরণের দিকে ঝুঁকছেন বিজেপি নেতারা। এবার বাবরি মসজিদ-রামমন্দির প্রসঙ্গ টেনে রাজনীতির খেলায় হিমন্ত বিশ্বশর্মা।

বিজেপির তারকা প্রচারক (star campaigner) হিসাবে ওড়িশা-বাংলায় সভা করার দায়িত্ব পেয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ওড়িশার (Odisha) মালকানগিরি জনসভাতেই বেফাঁস হিমন্ত বলে ফেললেন, “লোকে আমাকে প্রশ্ন করে বিজেপির ৪০০ আসন কেন দরকার। কংগ্রেস এসে আবার রামমন্দিরের জায়গায় বাবরি মসজিদ বানাতে পারে। আমাদের নিশ্চিত করতে হবে যাবে আমাদের দেশে আর কখনও বাবরি মসজিদ না তৈরি হয়, তাই মোদিজিকে ৪০০ আসন দিতে হবে।”

সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, “ভয় পেয়ে কংগ্রেস (Congress) আর রামমন্দিরের কথা বলে না। কারণ কংগ্রেস জানে যে রামমন্দিরেই আমরা থেমে থাকব না। রামমন্দিরের মতো দেশের সব মন্দিরকে আমাদের মুক্ত করতে হবে। আমাদের অ্যাজেন্ড আরও লম্বা। আমাদের আরও এগিয়ে যেতে হবে।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...