Sunday, May 24, 2026

রাহুল-গোয়েঙ্কার বিতর্ক, লখনউ অধিনায়কের পাশে দলের এই বিদেশি সতীর্থ

Date:

Share post:

গতবুধবার আইপিএল-এর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে লখনউ সুপার জায়ান্ট ১০ উইকেটে ম্যাচ হারতেই প্রকাশ্যে রাহুলকে ভর্ৎসনা করেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা । যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । আর সূত্রের খবর এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ লখনউ অধিনায়ক। এমনকি দিতে পারেন নেতৃত্ব থেকে ইস্তফা ।এই ঘটনার ২৪ ঘন্টার পর রাহুলের পাশে দাঁড়ালেন এক সতীর্থ। তবে কোন ভারতীয় সতীর্থ নন, রাহুলের পাশে দাঁড়ালেন তাঁর লখনউ সুপার জায়ান্টের সতীর্থ নবীন উল হক। সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তা। যা মন কেড়েছে নেটিজেনদের।

নিজের সোশ্যাল মিডিয়ায় নবীন সোশ্যাল মিডীয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁর সঙ্গে রাহুলকে দেখা যাচ্ছে। ছবির নীচে একটি কালো হৃদয়ের ইমোজি দেন নবীন। তাঁর সেই পোস্ট সকলের মন জয় করে নিয়েছেন। নবীন যে রাহুলের পাশে দাঁড়াতে চেয়েছেন তা বুঝিয়ে দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Naveen ul haq Murid (@naveen_ul_haq)

গতবুধবার হায়দরাবাদ ম্যাচের পর দেখা যায়, লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নেমে আসেন মাঠে। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন। তাঁর আচরণ দেখেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন। সঞ্জীব গোয়েঙ্কার দাপটের সামনে রাহুল কিছু বলতেই পারেননি। তিনি চুপচাপ মাথা নীচু করে দাঁড়িয়েছিলেন। যদিও এই ব্যবহার ভালোভাবে নেননি রাহুল। সূত্রের খবর এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ লখনউঅধিনায়ক। এমনকি দিতে পারেন নেতৃত্ব থেকে ইস্তফা । জানা যাচ্ছে, প্রকাশ্যে অপমানিত হয়ে রাহুল নেতৃত্বে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর লখনউ-এর হয়ে খেলতে আগ্রহী নন।

আরও পড়ুন- নতুন কোচের খোঁজে বিসিসিআই, দেওয়া হবে বিজ্ঞাপন

Related articles

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...