Sunday, May 10, 2026

বাইক দুর্ঘটনায় মৃত অঙ্কুশের সহ- অভিনেতা!

Date:

Share post:

শনিবার সকালে বাইক দুর্ঘটনায় মৃত্যু ‘মির্জা’র সহ অভিনেতার। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আজ়াদ শেখ (Azad Sheikh)। বয়স ৩৫ বছর। এদিন ভোর রাতে মামারবাড়ি যাবেন বলে আজাদ বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে ছিলেন। এরপরই তাঁর বাইকের সঙ্গে একটি মালবাহী গাড়ির ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইকের গতিবেগ এতটাই ছিল যে, সামনের চাকা খুলে গড়িয়ে যায় রাস্তার। বাইকের সামনের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

আজাদ টলিউড অভিনেতা অঙ্কুশের সঙ্গে মির্জা সিনেমায় কাজ করেছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা বাইকের গতি অত্যন্ত বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাড়ির লোকেরা বলছেন আজাদ বরাবরই সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন। অঙ্কুশের প্রযোজনা সংস্থায় সুযোগ পেয়ে যথেষ্ট খুশিও হয়েছিলেন। কিন্তু আনন্দ বেশিদিন স্থায়ী হল না।

 

Related articles

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...