Monday, June 15, 2026

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

Date:

Share post:

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, দিনভর কলকাতার আকাশ আংশিক মেঘলা। বিকেলের পর কালবৈশাখী সম্ভাবনা রয়েছে।

ছুটির দিনে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখী ও বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। আজ দুপুরের পর থেকে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার. কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে দুর্যোগের হলুদ সর্তকতা রয়েছে।

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...