Wednesday, May 13, 2026

বাংলা বিরোধী বিজেপির জবাব EVM-এর বোতামে দিন: উলুবেড়িয়ায় হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে উলুবেড়িয়ার জনসভা থেকে মোদি সরকারকে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বিজেপি (BJP) বাংলার মানুষের টাকা আটকে রেখেছিল। সন্দেশখালি নিয়ে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল। এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলা হয়। আর নির্বাচনে ইভিএমের বোতাম টিপে দিল্লি (Delhi) থেকে মোদি সরকারকে খালি করার ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।সন্দেশখালির ভুয়ো ভিডিও নিয়ে প্রথমেই গেরুয়া বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর কথায়, বাংলাকে কলুষিত করতে, রাজনৈতিক স্বার্থে ১০ কোটি মানুষকে অপমান করেছে বিজেপি। বিজেপি সন্দেশখালি-কাণ্ড করেছে। আর বিজেপিকে ভোটের ময়দান থেকে খালি করতে হবে- বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

বিজেপি তথা মোদি সরকারের বঞ্চনার জবাব ইভিএমের বোতাম টিরে দেওয়ার ডাক দেন অভিষেক। তাঁর কথায়, বিজেপিকে ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দিতে হবে। উলুবেড়িয়ায় এবারের তৃণমল প্রার্থী প্রয়াত নেতা সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ। কেন্দ্রের এজেন্সি রাজনীতির বলি সুলতান- এই অভিযোগ করেন অভিষেক। বলেন, সিবিআই দিয়ে অত্যাচার করে তাঁকে প্রাণে মারা হয়েছে। তার জবাব দিতেই সাজদাকে জেতানোর আহ্বান জানান অভিষেক।





Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...