Tuesday, March 17, 2026

আজ ইডেনে নামছে কলকাতা, বৃষ্টিতে পণ্ড হলে কি হবে শ্রেয়সদের?

Date:

Share post:

আজ ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স । তবে এরই মধ্যে মুখভার আকাশের। দুপুর থেকে শহরে বৃষ্টি। এমন অবস্থায় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে মন ভাঙবে কেকেআর সমর্থকদের। কারণ এটাই ঘরের মাঠে কেকেআর-এর শেষ ম্যাচ। বৃষ্টি হলে শ্রেয়াস আইয়ারদের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে হবে তাদের। এদিকে ম্যাচ পণ্ড হলেও প্লে-অফে সমস্যা হবে না কলকাতার ।

শীর্ষে থেকে প্লে অফের রাস্তা অনেকটাই পরিস্কার করে ফেলেছে কেকেআর। তাই এই ম্যাচ বৃষ্টির জেরে পণ্ড হলেও সমস্যা হবে না কলকাতার। কারণ তারা আর ১ পয়েন্ট পেলেই চলে যাবে শেষ চারে। বৃষ্টির জন্য ম্যাচ না হলে ১ পয়েন্ট করে পাবে দুই দলই। সেক্ষেত্রে দারুণ সুবিধা হবে সুনীল নারাইনদের। আরও কিছুটা বিশ্রাম পেয়ে যাবেন গৌতম গম্ভীরের দলের ক্রিকেটাররা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।

এই ম্যাচ জিতলেও মুম্বই আর প্লে অফে যেতে পারবে না। তবে ভারতীয় দলের জন্য এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আইপিএল শেষ হলেই, টি২০ বিশ্বকাপ খেলতে যেতে হবে ভারতীয় দলের ক্রিকেটারদের। তবে রোহিত শর্মার লাগাতার ব্যর্থতা চিন্তায় রেখেছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। ইডেন রোহিতের অন্যতম প্রিয় মাঠ। এই মাঠেই ২০০ রানের ইনিংস খেলেছেন তিনি। ফলে ইডেন থেকেই ফর্মে ফিরতে পারতেন ভারতীয় দলের ক্যাপ্টেন। তবে বৃষ্টিতে ম্যাচ না হলে তেমনটাও হবে না। তবে টি২০ বিশ্বকাপের আগে ফর্মে ফিরতেই হবে রোহিতকে।

আরও পড়ুন- ভক্তদের আবদার মেটাতে গিয়ে বিপাকে জোকোভিচ, কি হলো তাঁর?

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...