Thursday, May 14, 2026

ফের অশান্ত পাক অধিকৃত কাশ্মীর! পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বিক্ষোভকারীদের 

Date:

Share post:

ফের অশান্ত হয়ে উঠল পাক অধিকৃত কাশ্মীর (Jammu and Kashmir)। সূত্রের খবর রাজধানী মুজফফরাবাদে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জোর খণ্ডযুদ্ধ বেঁধেছে নিরাপত্তারক্ষীদের। পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইটবৃষ্টি শুরু করছে বিক্ষোভকারীরা। সময় যত গড়াচ্ছে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি নিচ্ছে। স্থানীয় সূত্রের খবর কয়েকদিন আগেই নতুন কর আরোপ করে পাকিস্তানের (Pakistan) সরকার। যা নিয়ে তুমুল প্রতিবাদ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, এই কর অন্যায্য। তার উপর কোনও প্রয়োজনই মেটাচ্ছে না ইসলামাবাদ (Islamabad)। এ নিয়ে প্রতিবাদে পথে নেমেছিলেন সেখানকার বাসিন্দারা।
অভিযোগ, বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পাক পুলিশ। সেই থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। এদিকে পাক সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে শনিবার বড়সর প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি। পাশাপাশি আর্জি জানানো হয়েছিল দোকানপাট বন্ধ রাখারও। কিন্তু বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে পাকিস্তানের পুলিশ। তাতেই পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে।
সূত্রের খবর, শুক্রবারই দাদিয়াল তহসিল ও মিরপুর জেলায় বড় মিছিল বের হয়েছিল। সেখান থেকে কয়েকজনকে টেনেহিঁচরে নিয়ে যায় পাক পুলিশ। তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আজও মিছিল আটকানোর চেষ্টা করতেই পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...