Thursday, May 14, 2026

আজও রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! সোমবার থেকে ‘হাওয়া বদলের’ ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

তীব্র দাবদাহ কাটিয়ে এখন লাগাতার বর্ষণ চলছে শহর কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গত সপ্তাহ থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি (Rain) হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে অনেকটাই কমেছে তাপমাত্রার (Temperature) পারদ। আজ রবিবারও স্বাভাবিকের চেয়ে নীচেই রয়েছে তাপমাত্রা। তবে এদিন দক্ষিণবঙ্গের বেশির ভাগ অংশেই হলুদ সতর্কতা থাকছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতেও থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে সেখানে ঝোড়ো হাওয়ার গতি কম থাকবে। সেক্ষেত্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।

রবিবার আলিপুর জানিয়েছে, সোমবার ১৩ মে থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কিছু কিছু স্থানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগেই বইবে ঝোড়ো হাওয়া। সেই জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাবে, সেখানেও রয়েছে ঝড়বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। উত্তরবঙ্গে বজ্রপাতের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া কোনও কোনও জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কিছু কিছু স্থানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে। সেই জন্য ওই জেলাগুলিতে জারি থাকছে হলুদ সতর্কতা।

এদিকে লাগাতার বৃষ্টির জেরে বেশকিছুটা কমেছে তাপমাত্রাও। আলিপুর আহাওয়া দফতর জানাচ্ছে আজ শহর কলকাতার আকাশ মূলক মেঘলাই থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিন শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি কম। তবে রবিবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে প্রচণ্ড গরমের হাত থেকে রেহাই পেলেও এ বার ভারী বৃষ্টির হাত থেকে রেহাই নেই। দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। শুধু তাই-ই নয়, কিছু রাজ্যে আবার ঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...