Tuesday, April 28, 2026

দুপুর ৩টে পর্যন্ত বাংলায় ভোটের হার ৬৬.০৫ শতাংশ, শীর্ষে বোলপুর

Date:

Share post:

চতুর্থ দফার লোকসভা নির্বাচনে (Loksabha Election)বিক্ষিপ্ত অশান্তির মাঝেই চলছে ভোটগ্রহণ পর্ব। নির্বাচন কমিশনের (Election Commission of India)দেওয়া তথ্য অনুসারে বিকেল ৩টে পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ভোটদানের হার ৬৬.০৫ শতাংশ। শীর্ষে রয়েছে বোলপুর (Bolpur)। দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৫২.৬০ শতাংশ। অর্থাৎ এবারেও সবার উপরে রয়েছে বাংলা।

এদিন সকাল ১১টা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুরে ভোটদানের হার সবচেয়ে বেশি ছিল। কিন্তু বেলা বাড়তেই ছবিটা বদলাতে থাকে। বেলা ১টার হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি ভোট পড়েছে বর্ধমান পূর্ব কেন্দ্রে। আবার দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে ভোটদানের হিসেব বলছে সব থেকে বেশি ভোট পড়েছে বোলপুর কেন্দ্রে, ৬৯.০৮ শতাংশ। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে বর্ধমান-দুর্গাপুর ( ৬৭.৯২ শতাংশ)। তৃতীয় স্থানে রয়েছে বর্ধমান কেন্দ্র। ৩টে পর্যন্ত ওই কেন্দ্রে ভোটদানের হার ৬৭.৮৩ শতাংশ। বহরমপুরে ৬৫.৮৭ শতাংশ, কৃষ্ণনগরে ৬৬.৩৭ শতাংশ, রানাঘাটে ৬৬.১৮ শতাংশ, আসানসোলে ৬০.২৬ শতাংশ এবং বীরভূমে ৬৪.৯৮ শতাংশ ভোট পড়েছে বলে খবর মিলেছে।

 

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...