Sunday, May 17, 2026

ধুলো ঝড়ে মুম্বইয়ে বিলবোর্ডে চাপা পড়ে মৃত ৮! জখম ৬৪, শোকপ্রকাশ মমতার

Date:

Share post:

দিনের আলো নিভে এল, বিকেলেই ঘনালো গাঢ় অন্ধকার। ধুলো ঝড়ে ঢাকলো মুম্বই নগরী (dust-storm in Mumbai)। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আচমকাই মিনি টর্নেডোর মত ঝড়ের সাক্ষী হল টিনসেল টাউন। ঘটনাস্থলের যে সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে একটি পেট্রোল পাম্পের উপর একটা দৈত্যাকার বিজ্ঞাপনী বোর্ড ভেঙে পড়ছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ৬৪ জন জখম হয়েছেন বলে খবর। মর্মান্তিক এই ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্ঘটনায় মৃতদের পরিবারের আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

প্রসঙ্গত, সোমবার মহারাষ্ট্রের আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। মুম্বই, পালঘর এবং থানের বাসিন্দাদের বিপর্যয়ের বিষয়ে সাবধান করা হয়েছিল। এদিন বিকেলে কয়েক মিনিটের ঝড়ে আরব সাগরের তীরের ঝকঝকে শহর পুরোপুরি ধুলোয় ঢেকে যায়। মুম্বই শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে যায়। একটা সময়ে দৃশ্যমানতা গিয়ে পৌঁছয় প্রায় শূন্যতে যার জেরে থমকে যায় শহরের ট্রাফিক। ভাইরাল ভিডিওতে দেখা গেছে পেট্রোলপাম্পের ছাদ দুমড়ে গিয়েছে বিলবোর্ডের ভারে, নীচে চাপা পড়েছে কিছু গাড়িও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরও পড়ুন- একাদশের অকৃতকার্য পড়ুয়াদের ফের পড়তে হবে সেমিস্টার নিয়মেই, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল সংসদ

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...