Saturday, February 28, 2026

উধাও মোদি ঝড়, ম্লান রামমন্দির! কংগ্রেসের আভ্যন্তরীণ রিপোর্ট “অব কি বার/ ইন্ডিয়া সরকার”!

Date:

Share post:

চলতি লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই চার দফায় ভোট গ্রহণ হয়ে গিয়েছে। আর বাকি তিন দফা। দেশজুড়ে উধাও মোদি ঝড়! রামমন্দির ইস্যুও ম্লান! ঘুরতে শুরু করেছেন শিল্পপতিরা! শেয়ার বাজারে ধসের আশঙ্কা! চারশো চারশো বলে বাজার গরম করলেও বিজেপি নেতাদের শরীরী ভাষায় সেই আত্মবিশ্বাস উধাও! প্রথম চারদফায় ভোটের পর মোদি শাহদের চোখে মুখে হতাশার বহিঃপ্রকাশ!

এদিকে, কংগ্রেসের আভ্যন্তরীণ রিপোর্ট “অব কি বার/ ইন্ডিয়া সরকার”! দেশজুড়ে অন্তত ১৪০ জিতছেই কংগ্রেস। এবার সবমিলিয়ে ৩২৮টি আসনে লড়ছে কংগ্রেস। তার মধ্যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই ২০৪টিতে। ভোটের ট্রেন্ড দেখে কংগ্রেসের বিশ্লেষকরা নিশ্চিত, ১৩৫ থেকে ১৪০টি আসন মিলছেই। তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির মতো প্রথম সারির বিরোধী দলগুলি হিসেবে আনলে মহাজোট ‘ইন্ডিয়া’ ৩০০ আসন পেরিয়ে যাবে বলেই অঙ্ক কষে ফেলেছে কংগ্রেস।

গতকাল, সোমবার চতুর্থ দফার ভোট শেষ হয়েছে। এ পর্যন্ত ভোট হয়ে গিয়েছে ৩৭৯ কেন্দ্রে। বাকি আর তিন দফা। তবে এর মধ্যেই ট্রেন্ড পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মত বিরোধীদের। মোদি ঝড় উধাও, রামমন্দির ইস্যুও পিছনের সারিতে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বঞ্চিত মধ্যবিত্ত… একের পর এক ইস্যু বিপক্ষে যাচ্ছে নরেন্দ্র মোদির। তার উপর নির্বাচনী বন্ড নিয়ে লাগাতার বিজেপি-বিরোধী ক্ষোভ। এছাড়া এজেন্সির অতিসক্রিয়তা তো রয়েইছে। এই সব মিলিয়ে তাই কংগ্রেস আশাবাদী, ১৪০’এর কম আসন তাদের ঝুলিতে আসবে না। সেক্ষেত্রে হেসেখেলে ‘ইন্ডিয়া’ সরকার গড়ে ফেলবে।

এ প্রসঙ্গে কংগ্রেস উদাহরণ টেনেছে ২০০৪ সালের। সেবার কংগ্রেস ১৪৫টি আসন পেয়েও ইউপিএ সরকার গঠন করেছিল। কংগ্রেসের আভ্যন্তরীণ রিপোর্ট বলছে, এ পর্যন্ত ১১০-১২০ আসছেই। বাকিটা শেষ তিন পর্বে নিশ্চিত হয়ে যাবে। এমনকী, কোনও কোনও রাজ্যে ‘সারপ্রাইজ’ ফল হবে বলেও আশায় রয়েছে হাইকমান্ড। একবার ‘ইন্ডিয়া’ ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গেলে এনডিএ ছেড়েও অনেক দল মহাজোটে শামিল হবে। আর যেভাবে এই চার দফায় ভোটদানের হার কমছে, তাতে উজ্জীবিত হয়ে উঠছে কংগ্রেস। বছরে ১ লক্ষ টাকা নিশ্চিত করতে এখন থেকেই কংগ্রেসের ফর্ম ভরার উৎসাহ বাড়ছে মহিলাদের মধ্যে। ততটাই কপালে ভাঁজ বাড়ছে গেরুয়া শিবিরের।

আরও পড়ুন- মুম্বই ধুলোঝড়ে বিলবোর্ড ভেঙে মৃতের সংখ্যা ১৪, সকালেও চলছে উদ্ধার কাজ

 

 

spot_img

Related articles

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ (Afghanistan Pakistan War like situation) পরিস্থিতিতে খোয়াজা আসিফের পাশে মার্কিন...

হার্ভার্ড থেকে স্নাতক, অক্সফোর্ডের স্কলার- সমপ্রেমে সোচ্চার রাজ্যসভার তৃণমূল প্রার্থী মেনকা

রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Rajya Sabha Election TMC Candidate List)। বাবুল সুপ্রিয়, রাজীব...

বলিভিয়ায় ভেঙে পড়ল টাকা ভর্তি কার্গো বিমান! দুর্ঘটনার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ব্যাংকের টাকা নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়লো কার্গো বিমান (Bolivian Cargo Plane Crash)। বলিভিয়ায় রাজধানী লা পাজ শহরের...

আজ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, অনলাইন-অফলাইনে দেখা যাবে নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজ বাংলায় এসআইআর (SIR) পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। শুক্রবার সকাল থেকে রাত...