Friday, June 26, 2026

ভারত-ইরানের নয়া চুক্তিতে ফুঁসছে আমেরিকা, মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় নয়া দিল্লি!

Date:

Share post:

চিন এবং পাকিস্তানকে কড়া জবাব দিতে ভারত- ইরানের চুক্তি (India Iran new deal)অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। কিন্তু ইরানি চাবাহার বন্দর (Chabahar port) নিয়ে নয়া দিল্লির সঙ্গে দশ বছরের চুক্তি স্বাক্ষর হতেই ফুঁসছে আমেরিকা (USA Government)। ওয়াশিংটন (Washington) সাফ জানিয়ে দিয়েছে ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যিক চুক্তিকে মোটেই ভাল চোখে দেখছে না তারা। পরিস্থিতির দিকে নজর রাখছি হোয়াইট হাউস। প্রয়োজনে ভারতের উপর কড়া নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আমেরিকার তরফে।

মার্কিন বিদেশ দফতরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল (Vedant Patil) সোমবার জানান, চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে ভারতের চুক্তি সম্পর্কে তারা অবগত। এই বিষয়ে ভারতের বিদেশ নীতির স্পষ্ট ব্যাখ্যা চাইছে আমেরিকা। নয়া দিল্লির সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক বরাবরই ভাল। কিন্তু ইরানের উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা বজায় রেখেছে আমেরিকা (USA)। এই অবস্থায় ভারতের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি মার্কিন মুলকের। মধ্যপ্রাচ্যে বাণিজ্য পরিবহণের পথ আরও সুগম করতে কেন্দ্রীয় বন্দরমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল (Union Ports Minister Sarbananda Sonwal) ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ১০ বছরের চুক্তি করেছেন। একদিকে যখন ভারতকে ঘিরে ফেলে চিন (China) বাণিজ্য করিডর বানিয়ে তোলার চক্রান্ত করছে, তখন নয়া দিল্লির এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিঃসন্দেহে পাকিস্তানের কাছেও বড় বার্তা পৌঁছবে বলে আশাবাদী নয়া দিল্লি। এখন এই গোটা বিষয়টি ঘিরে আমেরিকা ভারতের সম্পর্কের অবনতি হয় কীনা সেটাই দেখার।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...