Friday, June 26, 2026

হার বুঝে হতাশ দিলীপ! ক্ষোভ উগরে দিলেন স্থানীয় BJP নেতৃত্বের উপর

Date:

Share post:

পরাজয় যে নিশ্চিত তা আগেই আঁচ করেছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোটের দিন শান্ত বর্ধমানকে একাই অশান্ত করে তুলেছিলেন। তাঁর দেহরক্ষীরা একাধিক তৃণমূল কর্মীকে মেরে জখম করেছেন। পরাজয়ের হতাশায় এবার দলেরই নেতা-কর্মীদের তীব্র সমালোচনা করলেন দিলীপ, মঙ্গলবার, সকালের চা-চর্চায়।

বর্ধমান টাউন হলে প্রাতর্ভ্রমণে বেরিয়ে জেলা সংগঠনের ওপর ক্ষোভ উগরে দিলেন দিলীপ। তাঁর কনভয় বারবার বাধা পাওয়ার প্রসঙ্গ তুলতেই জানালেন, কোথাও কোনও কর্মকর্তা ছিল না, সবটাই কি আমি করব! আমার খালি প্রেসিডেন্ট নয়, সবার জন্য, বিশেষ করে টাউনের কর্মীরা ফোন করছে, এই হয়েছে, তাই হয়েছে। আর মাঠে কাউকে দেখতে পাইনি। কোথায় ছিলে তোমরা? আমি বুথে গিয়ে দেখছি, সব ঠিক চলছে। তোমরা বাড়ি থেকে বসে মেসেজ করছ। কিছু লোক আছে ফাঁকিবাজ এরকম। স্পটে না থেকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। গতকাল তাঁর দলের লোকেরাই ভুল বুথে নিয়ে গিয়েছিল, জানিয়ে দিলীপের ব্যাখ্যা, না গেলেই ভোট বেশি হত আমার। ওরা নিজেরাই জানে না বুথটার কোথায় কী প্রবলেম। আমি জানলে তো যেতামই না। ডিস্টার্ব হলে আমাদের ভোট ডিস্টার্ব হয়। এরা রাজনীতি বোঝে না।

আরও পড়ুন- ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাকী বয়েজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...