Tuesday, March 3, 2026

মুম্বাইয়ের বিলবোর্ড বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! জোরকদমে চলছে উদ্ধারকাজ 

Date:

Share post:

মুম্বাইয়ের (Mumbai) ঘাটকোপরে বিলবোর্ড (Billboard) ভেঙে বিপত্তি! বুধবার সকালে ফের বিলবোর্ডের নীচে চাপা পড়ে রয়েছে আরও দু’টি দেহ। এর আগে দুর্ঘটনাস্থল থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। বুধবার নতুন করে আরও দু’টি দেহের খোঁজ মেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর , বুধবার রাতে উদ্ধারকাজ চলার সময় ওই দু’টি দেহ নজরে আসে। কিন্তু এখনও সেগুলি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বিলবোর্ডের নীচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আচমকা এমন বিপর্যয়ে এলাকায় রীতিমতো অশান্ত হয়ে উঠেছে। সূত্রের খবর, সোমবার বিকেলে প্রবল ঝড় ওঠে মুম্বইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ৬০ ঘণ্টা প্রতি কিমি বেগে ধুলোঝড়, সঙ্গে মুষলধারে বৃষ্টিও। এদিকে ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় বিজ্ঞাপনের বিশালাকার ধাতব বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েন অনেকেই। ঘটনাস্থলের যে সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে আসে, তাতে দেখা যায়, বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রল পাম্পের উপর। যার আঘাতে দুমড়ে গিয়েছে পেট্রোল পাম্পের ছাদও। সেই ঘটনাতেই এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৭৫।

 

স্থানীয়দের তরফে জানা গিয়েছে, ঝড়বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছিলেন। আর সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডে নিহতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে মুম্বই শহরের বিলবোর্ডগুলি নিয়ম মেনে লাগানো হচ্ছে কি না, তার তদন্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি। তবে যে সংস্থা অবৈধ বিলবোর্ডটি ঘাটকোপরের ওই জায়গায় লাগিয়েছিল, তার মালিক ভাবেশ ভিড়ে ইতিমধ্যে চম্পট দিয়েছেন। তবে তাঁর মোবাইল বন্ধ থাকায় টাওয়ার লোকেশন খতিয়ে দেখছে পুলিশ।


spot_img

Related articles

আদিতেই ভরসা! বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা

আদি-নব্যের দ্বন্দ্বে যখন জর্জরিত গেরুয়া শিবির তখন আদিতেই ভরসা রেখে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha) রাজ্যসভার...

কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.১

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার (Indonesia) সুমাত্রা (Sumatra) দ্বীপের কাছাকাছি এলাকায় শক্তিশালী ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা...

দোলের দিনেও উগ্র হিন্দুত্বের তাস খেলছেন শুভেন্দু, সমালোচনা তৃণমূলের

দোলের দিন চৈতন্যদেবের আদর্শকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছেন, তখন...

রঙিন টলিপাড়ায় জমজমাট দোল উৎসব:কেউ মাখলেন আবির, কারোর ছবিতে AI এফেক্ট 

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার স্টুডিও পাড়ায় কাজের ছুটি। আজ সারাদিন মনের খুশিতে রঙিন হওয়ার পালা। কেউ আটকে পড়েছেন...