Saturday, May 23, 2026

ক্ষমা চাইতে হবে সলমান খানকে, দাবি তুললো বিষ্ণোই গ্যাং!

Date:

Share post:

বলিউডের (Bollywood) ভাইজানকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, বিষ্ণোই গ্যাং- এর নয়া নিদান ঘিরে চাঞ্চল্য মায়ানগরীতে। পয়লা বৈশাখে সলমন খানের (Salman Khan) গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবৃষ্টির পর থেকে জোর কদমে তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ (Mumbai Police)। একের পর এক গ্রেফতারিও চলছে। তার মাঝেই অল ইন্ডিয়া বিষ্ণোই সোসাইটির প্রেসিডেন্ট দেবেন্দ্র বুদিয়া জানিয়েছেন সলমন যদি ক্ষমা চান তাহলে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাবা যেতে পারে। তা না হলে আরও বড় বিপদ অপেক্ষা করে আছে। অর্থাৎ পরোক্ষভাবে ‘দাবাং’ খানের প্রাণনাশের হুমকি দিল অভিযুক্ত বিষ্ণোই গ্যাং। যদিও এই নিয়ে অভিনেতা কিংবা তাঁর পরিবারের তরফে কোনও উত্তর মেলেনি।

কী কারণে সলমনের উপর এত আক্রোশ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই- এর? অভিনেতার বিরুদ্ধে সিনেমার শুটিং করার সময় কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। এখান থেকেই যত গন্ডগোলের সূত্রপাত। কারণ এই হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের কাছে দেবতুল্য। তারপর থেকেই একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। উদ্বিগ্ন তাঁর পরিবার ও অনুরাগীরা।

 

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...