Sunday, June 14, 2026

গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির অভিযুক্ত পিয়ালী 

Date:

Share post:

সন্দেশখালিতে মহিলাদের জোর করে ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগ করানোয় অভিযুক্ত পিয়ালী দাস (Piyali Das) ওরফি মাম্পিকে বসিরহাট আদালত (Basirhat Court) সাত দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। এবার সেই গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সন্দেশখালির স্থানীয় বিজেপি নেত্রী (Local BJP leader of Sandeshkhali)।

সম্প্রতি সন্দেশখালির এক গৃহবধূ থানায় অভিযোগ করে জানান, তাঁর গ্রেফতার হওয়া ভাইকে ছাড়ানোর শর্তে ধর্ষণের অসত্য অভিযোগ দায়ের করতে বলেছিলেন এই মাম্পি। তিনি অভিযোগ তুলে নিতে চাইলে তাঁকে হুমকিও দেওয়া হয়। সন্দেশখালির ঘটনায় তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে জাতীয় নির্বাচন কমিশনে (ECI) যে অভিযোগ জানানো হয়েছিল সেখানে লেখা হয় জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা সন্দেশখালিতে গিয়ে সেখানকার মহিলাদের ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন। যার সাহায্যে ‘ভুয়ো নির্যাতনের’ অভিযোগ দায়ের হয়। আর এই রেখাকে সাহায্য করেছিলেন মাম্পি। এরপর তার জেল হেফাজতের সাজা ঘোষণা করা হয়। সূত্রের খবর, বসিরহাট আদালতের নির্দেশের বিরুদ্ধে গিয়ে বুধবার কলকাতা আদালতে মামলা করার অনুমতি পেয়েছেন পিয়ালী। এর পাশাপাশি বিজেপি প্রার্থী রেখা পাত্রও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে কটা মামলা রয়েছে, সেটা জানতে তিনি মামলা করেছেন বলে খবর। বৃহস্পতিবার দুটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে জয় সেনগুপ্তের বেঞ্চে।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...