Sunday, April 26, 2026

অবসরের ঘোষণা সুনীলের, বন্ধুর সিদ্ধান্তের কথা শুনেই বিরাট বার্তা কোহলির, কী লিখল ফিফা?

Date:

Share post:

আজই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। সেই ম্যাচই দেশের জার্সি গায়ে শেষ ম্যাচে নামবেন সুবনীল। তারপরই অবসর গ্রহন করবেন ভারত অধিনায়ক। আর তারপরেই গোটা দেশ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। শুভেচ্ছাবার্তা পাঠালেন বিরাট কোহলি-নীরজ চোপড়ারাও। শুভেচ্ছা জানালো ফিফা, ভারতীয় ফুটবল , ভারতীয় ক্রিকেট বোর্ডও।

এদিন সুনীলের অবসরের ভিডিও বার্তায় বিরাট লেখেন , “আমার ভাই। গর্বিত।” সঙ্গে লাল হৃদয়ের একটি ‘ইমোজি’ও দিয়েছেন বিরাট। কোহলি এবং সুনীল ভাল বন্ধু। অতীতে বহুবার দেখা হয়েছে তাঁদের একসঙ্গে। আইপিএল চলাকালীন বেঙ্গালুরুর শিবিরেও হাজির হয়েছিলেন। কোহলির সঙ্গে ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলেছেন। অপরদিকে টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া লেখেন, “ অধিনায়ক, তুমি অনুপ্রেরণা। তুমি ভারতীয় ক্রীড়া জগৎ-এ হিরো। ”

ফিফা সুনীলের পোস্টে দিয়েছেন একটি লাল রং-এর হৃদয়ের ইমোজি। অপরদিকে ভারতীয় ফুটবল সংস্থার পেজে সুনীলকে নিয়ে লেখা হয়েছে, “মাঠ এবং মাঠের বাইরে তোমার ছাপ সব সময় মনে থাকবে। তুমি বরাবর আমাদের অনুপ্রাণিত করেছে এবং আগামী দিনেও করবে। নেতৃত্ব, দায়বদ্ধতা এবং আবেগের জন্য অনেক ধন্যবাদ। ” ভারতীয় ক্রিকেট বোর্ড লিখেছে, “তোমার কেরিয়ার অসাধারণের থেকে কোনও অংশে কম নয়। ভারতীয় ফুটবল এবং ভারতের খেলাধুলোর এক জন বিগ্রহ হিসাবে থেকে যাবে তুমি।”

আরও পড়ুন- অবসরের কথা শুনে কেঁদে ফেলেছিলেন তাঁর স্ত্রী এবং মা, জানালেন ভারত অধিনায়ক

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...