Thursday, June 18, 2026

বোল্টের হাতে উদ্বোধন টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের স্টেডিয়াম

Date:

Share post:

সামনের মাসেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। ২ জুন থেকে শুরু বসতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। আর ৯ জুন হাইভোল্টেজ ম্যাচ। ওই দিন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তানের ম্যাচ। আর এদিন সেই স্টেডিয়াম উদ্বোধন করল আইসিসি এবং আমেরিকার ক্রিকেট সংস্থা।স্টেডিয়াম উদ্বোধন করেন টি-২০ বিশ্বকাপের অন্যতম দূত উসেইন বোল্ট।

গত ছ’মাস ধরে চলেছে ক্রিকেট স্টেডিয়াম তৈরির কাজ।এই স্টেডিয়ামে ৩৪ হাজার দর্শক মাঠে বসে দেখতে পারবেন খেলা। স্টেডিয়ামের সামান্য কিছু কাজ বাকি থাকলেও উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার। বিশ্বের দ্রুততম পুরুষ বোল্ট এবারের টি-২০ বিশ্বকাপের অন্যতম দূত। সেই বোল্টের হাতেই উদ্বোধন হল নতুন স্টেডিয়ামের। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ভারত-পাকিস্তান ম্যাচের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। মাঠের পিচ আনা হয়েছে ফ্লোরিডা থেকে। যাকে বলা হচ্ছে ড্রপ-ইন পিচ। এটাকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম ‘মডিউলার’ স্টেডিয়াম। তবে শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়। মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে নাসাউয়ের স্টেডিয়ামে। ৩ জুন এই মাঠে নামবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

বোল্ট ছাড়া এই অনুষ্ঠানে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোজ, পাকিস্তানের শোয়েব মালিক, নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন, ইংল্যান্ডের লিয়াম প্ল্যাঙ্কেট সহ আরও অনেকে।

আরও পড়ুন- গাভাস্কারের পর পাঠান, আইপিএল খেলতে এসে ছেড়ে যাওয়া ক্রিকেটাদের একহাত নিলেন তিনি

Related articles

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...

অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

তিন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এলেন পাঁচ বিধায়কের প্রতিনিধি...