Sunday, May 17, 2026

এ যেন গোদের উপর বিষফোঁড়া, শেষ ম্যাচেও শাস্তি পেলেন মুম্বই অধিনায়ক

Date:

Share post:

এ যেন গোদের উপর বিষফোঁড়া। একেই তো ২০২৪ আইপিএল ছিটকে যাওয়া, তারওপর মন্থর বোলিং-এর কারণে নির্বাসিত করা হল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে । এবারের আইপিএলে তিনটি ম্যাচে মন্থর ওভার রেট ছিল মুম্বইয়ের। সেই কারণে শাস্তি দেওয়া হয়েছে হার্দিককে। ঋষভ পন্থের পর হার্দিক দ্বিতীয় অধিনায়ক, যাঁকে এই শাস্তি পেতে হল। এবারের আইপিএলে যেহেতু মুম্বই ইন্ডিয়ান্সের আর ম্যাচ বাকি নেই, তাই পরের আইপিএলের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না হার্দিক।

আইপিএলের নিয়ম অনুযায়ী তিনবার সময়ের মধ্যে কোনও দল ২০ ওভার শেষ করতে না পারলে সেই দলের অধিনায়ককে শাস্তি দেওয়া হয়। হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স এর আগে দু’বার মন্থর ওভার রেটের ভুল করেছিল। হার্দিকের জরিমানা হয়েছিল। তৃতীয় বার সেই একই ভুল করায় হার্দিকের ৩০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে। সেই সঙ্গে একটি ম্যাচের জন্য নিলম্বিত করা হয়েছে।

চলতি আইপিএল একেবারের নিজেদের মেলে ধরতে পারেনি মুম্বই । এবারের আইপিএল শুরুর আগে অধিনায়ক করা হয় হার্দিককে। রোহিত শর্মাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় তাকে। চলতি আইপিএল -এ ১৪টি ম্যাচে ১০টি হেরে পয়েন্ট নিয়ে লাস্ট বইয় তারা।

আরও পড়ুন- ‘আইপিএল শেষ, এবার আমি সমর্থন করব এই দলকে’, মুম্বইকে হারিয়ে বললেন রাহুল




Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...