Friday, June 26, 2026

মুম্বইয়ের শেষ ম্যাচের পরই নিজের পরবর্তী লক্ষ্য-এর কথা জানিয়ে দিলেন রোহিত

Date:

Share post:

চলতি আইপিএল একেবারে ভালো যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ভালো যায়নি রোহিত শর্মাও। ২০২৪ আইপিএল শুরুর আগে মুম্বই-এর নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রোহিতকে। নতুন অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। এরপর দু-ভাগে বিভক্ত হয়ে যায় মুম্বই সমর্থকরা। চলতি আইপিএল-এ ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লাস্ট বয় হার্দিক পান্ডিয়ার দল। তবে এরই মধ্যে রোহিতকে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেছিলেন মুম্বইয়ের কোচ মার্ক বাউচার। স্পষ্ট জবাব দিয়েছেন রোহিত। সেটাই সাংবাদিক সম্মেলনে এসে জানান মুম্বই কোচ।

বাউচার বলেন, “ আমার মতে, ও নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করবে। পরের বার বড় নিলাম রয়েছে। তাই কী হবে এখন থেকে বলতে পারব না।” এরপরই জানতে চাওয়া হয় রোহিতের সঙ্গে কি তাঁর এই বিষয়ে কোনও কথা হয়েছে? এই নিয়ে বাউচার বলেন, “রোহিতের সঙ্গে আগের দিন রাতে কথা হয়েছে। আমরা গোটা মরশুমের পারফরম্যান্স বিশ্লেষণ করছিলাম। তারপরে রোহিতকে জিজ্ঞাসা করলাম, এরপরে কী? ও স্পষ্ট জবাব দিল, বিশ্বকাপ।” আর বাউচারের কথায় স্পষ্ট রোহিতের মাথায় এখন শুধু বিশ্বকাপ।

এখন যে রোহিত শুধু বিশ্বকাপ নিয়ে ভাবছেন সেকথা নিজেও বলেছেন হিটম্যান। জানান নিজেকে তৈরি করার কাজ করছেন তিনি। এই নিয়ে তিনি বলেন, “ “আমি সবসময় ইতিবাচক মানসিকতা রাখি। আরও বেশি অনুশীলন করি। নিজের খামতি মেটানোর চেষ্টা করি। এটাই আমার কাজ। আমি সেটাই করার চেষ্টা করি।“

আরও পড়ুন- ধোনিদের বিরুদ্ধে নামার আগে সমালোচকদের ফের এক হাত নিলেন বিরাট

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...