Thursday, May 14, 2026

সোমবার রাজ্যের ৭ আসনে পঞ্চম দফার নির্বাচন, মোতায়েন ৬১৩ কোম্পানি বাহিনী

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্র্রথম চার দফায়, রাজ্যের ৪২ আসনের মধ্যে ইতিমধ্যেই ১৮ আসনের ভোট শেষ হয়েছে। পঞ্চম দফায় আগামিকাল অর্থাৎ সোমবার ভোট রয়েছে আরও ৭ টি আসনে। এই আসন গুলি হলো বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। সাতটি আসন মিলিয়ে মোট ৮৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে সোমবার। এই সাতটি আসন মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ১,২৫,২৩,৭০২ জন।

সোমবারের ভোটে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী রয়েছেন বনগাঁ আসনে। আর সবচেয়ে কম ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আরামবাগ কেন্দ্রে। ব্যারাকপুর ও হাওড়া কেন্দ্রে ১৪ জন করে, উলুবেড়িয়া ও হুগলি কেন্দ্রে ১২ জন করে এবং শ্রীরামপুর কেন্দ্রে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের নিরিখে সবচেয়ে বেশি ১৯,২৬,৬৪৫ (পুরুষ ভোটার-৯,৭২,৭৩৯ ও মহিলা ভোটার-৯,৫৩,৮৫৫) জন ভোটার রয়েছেন শ্রীরামপুর কেন্দ্রে। আর সবচেয়ে কম ১৫,০৮,৭২৮ (পুরুষ ভোটার-৭,৬৯,১৭৮ ও মহিলা ভোটার-৭,৩৯,৫০৫) জন ভোটার রয়েছেন ব্যারাকপুর কেন্দ্রে। পাশাপাশি আরামবাগে ১৮,৮৩,২৬৬ (পুরুষ-৯,৫৩,৩৯৬ ও মহিলা-৯,২৯,৮৪৯) জন, হুগলি কেন্দ্রে ১৮,৫৮,০৬৭ (পুরুষ-৯,২৫,২১৯ ও মহিলা-৯,৩২,৭৮৪) জন, বনগাঁ ১৮,৩৬,৩৭৪ (পুরুষ-৯,৩৪,৮৮৪ ও মহিলা-৯,০১,৪১৯) জন, হাওড়া কেন্দ্রে ১৭,৬৯,১৮৪ (পুরুষ-৯,১০,৫৩৫ ও মহিলা-৮,৫৮,৬১০) জন ও উলুবেড়িয়া কেন্দ্রে ১৭,৪১,৪৩৮ (পুরুষ-৮,৮৫,৩৬৯ ও মহিলা-৮,৫৬,০১২) জন ভোটার রয়েছেন।

রাজ্যে ৪ দফায় ভোট মিটেছে শান্তিপূর্ণভাবেই। পঞ্চম দফাতেও যাতে সেই ধারা বজায় থাকে তাই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত হিসেবে রিজার্ভে থাকবে ৩৭ কোম্পানি বাহিনী। এর পাশাপাশি রাজ্য পুলিশ থাকছে ২৫ হাজার ৫৯০ জন। কিউআরটি ভ্যান থাকছে ৫৬৭টি।

আরও পড়ুন- দিতে হবে যোগ্যতার প্রমাণ! রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি জমা দেওয়ার নির্দেশ শিক্ষা দফতরের

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...