Monday, March 16, 2026

বন্যা মৃত অন্তত ৭০, আফগানিস্তানে ভেসে গেল দুহাজার বাড়ি

Date:

Share post:

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশ আফগানিস্তান (Afganistan)। মধ্য আফগানিস্তানে প্রায় ২০০০ বাড়ি বন্যায় ভেসে গিয়েছে। সেই সঙ্গে প্রায় ৪০০০ বাড়ি অনেকাংশে ক্ষতিগ্রস্ত বলে দাবি দেশের বিপর্যয় মোকাবিলা দফতরের। সবথেকে ক্ষতিগ্রস্ত দেশের চাষের জমি। বেশির ভাগ চাষের জমিই কাদায় ঢাকা পড়ে গিয়েছে। বহু এলাকার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন। আটকে পড়া বাসিন্দাদের জন্য ত্রাণ বিলির কাজ শুরু করেও যোগাযোগ সমস্যার জন্য বাধার মুখে ইউনাইটেড নেশন্স (United Nations)।

কয়েক সপ্তাহ আগেই হড়পা বানে (flash flood) প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয় উত্তর আফগানিস্তানে। এরপরই মধ্য আফগানিস্তানে বন্যার জেরে বিপর্যস্ত জনজীবন। সরকারি সূত্রে দাবি অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বন্যায়। যদিও ঘর (Ghor) প্রদেশের সঙ্গে অন্যান্য একাধিক প্রদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সঠিক তথ্য পাওয়াও সম্ভব হচ্ছে না। ভেসে গিয়েছে প্রায় দু হাজার দোকানপাট। গোটা এলাকায় খাদ্য ও সবথেকে বেশি পানীয়ের জন্য হাহাকার শুরু হয়েছে। অন্যদিকে যে দেশের ৮০ শতাংশ মানুষ চাষবাসের উপর নির্ভরশীল, সেখানে চাষের জমি বন্যার কাদায় ঢাকা পড়ে যাওয়ায় খাদ্যসংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

এমনিতেই আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে ইউএন (UN)-এর হাই অ্যালার্টে থাকা দেশ। নিয়মিতভাবে সেখানে ত্রাণ সরবরাহ করে ইউএন। এই বন্যায় শুরু হয়েছে ত্রাণ সরবরাহের কাজ। বঘলান (Baghlan) প্রদেশ এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। সেই সঙ্গে আবহাওয়া দফতর আরও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...