Monday, April 27, 2026

ঝড়-বৃষ্টি-বজ্রপাতে বাড়ি ছুটলেন ভোটাররা! অন্ধকার বুথে মোমবাতি-মোবাইলের আলোয় ভোট!

Date:

Share post:

সকাল থেকেই মেঘলা আকাশ। রাজ্যে পঞ্চম দফা ভোটে বৃষ্টির পূর্বাভাস ছিলই। বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া, ব্যাপক বজ্রপাত! বনগাঁয় ভোট চলাকালীন এমন প্রাকৃতিক বিপর্যয়ে অনেক লাইন দাঁড়িয়ে থাকা অনেক ভোটারই আতঙ্কে বাড়ি ছুটলেন। ঝড়-বৃষ্টি শুরু হতেই বনগাঁর বিভিন্ন বুথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বাগদা এলাকার বাগদা হাইস্কুলও বিদ্যুৎহীন হয়ে পড়ে। ভোট কর্মীরা মোবাইলের ফ্লাস লাইট জ্বালিয়ে ও মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। যার ফলে কিছুটা ধীর গতিতে হচ্ছে ভোট গ্রহণ। বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস পরিস্থিতি খতিয়ে দেখেন। অন্যদিকে, গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়।

সবমিলিয়ে ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে জেরবার নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে কমিশন জানতে চায় কতগুলো বুথে বিদ্যুৎ নেই? যতক্ষন বিদ্যুৎ না আসে ততক্ষন জেনারেটরের ব্যবস্থা করতে জরুরি ভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ভোর রাতে বাড়ি ফিরে সকাল সকাল ভোট দিয়েই ফের তমলুকে ফিরলেন দেবাংশু

 

Related articles

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে...