রামকৃষ্ণ মিশনের নয়, ধর্মের চাদর গায়ে রাজনীতির বিরোধী: ওন্দাতেই জবাব মমতার

Date:

Share post:

তিনি রামকৃষ্ণ মিশনের বিরোধী নন, কিন্তু ধর্মের চাদর গায়ে দিয়ে যাঁরা রাজনীতি করছেন তাঁদের বিরুদ্ধে। সোমবার, ওন্দার সভা থেকে স্পষ্ট করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তৃণমূল (TMC) সুপ্রিমো স্পষ্ট করেন, নরেন্দ্র মোদির (Narendra Modi) ভুয়ো অভিযোগের জবাব দিতেই এসেছিলেন।এদিন মমতা তীব্র প্রতিবাদ করে বলেন, “আজ আমি জবাব দিতে এসেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এসে আমাকে কী বলেছেন? আমি কী বলেছিলাম, জয়রামবাটি সারদা মায়ের জন্মস্থান। আমি অনেক বার এসেছি। আপনি কত বার এসেছেন?“ ওন্দার সভামঞ্চে মমতা থেকে বললেন, “আজ আমার এখানে সভা ছিল না। আমি জবাব দেব বলে এসেছি।“

শনিবার সভা থেকে কী বলেছিলেন তৃণমূল সুপ্রিমো?
বলেন, “সব সাধু তো সমান হয় না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন। আমি শুনেছি অনেকদিন ধরে – কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার একটা শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে যে আমি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু মনে করি না। তার কারণ তিনি ডিরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন।“

সেই প্রসঙ্গেই এদিন তীব্র আক্রমণ করে মমতা বলেন, “আমি কী বলেছি? আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নয়। আমি কেবল দু’একজনের কথা বলেছি। তার মধ্যে এক জন হল ওই কার্তিক মহারাজ। আমি ওঁর কথা বলেছি। কারণ আমি খবর পেয়েছি উনি তৃণমূলের এজেন্টদের বসতে দেন না। এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান। উনি ছানার ব্যবসায়ীদের উস্কাচ্ছেন। সব খবর আসে আমার কাছে।“ এর পরেই তীব্র আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো হলেন, “উনি রাজনীতি করতেই পারেন, আমার তাতে আপত্তি নেই। কিন্তু আমি বলব বুকে পদ্ম ফুলটা লাগিয়ে রাজনীতি করুন। এ ভাবে আড়ালে থেকে নয়।“

মুখ্যমন্ত্রী সাফ জানান, “রামকৃষ্ণ মিশনর বিরুদ্ধে কেন হব? এই তো সে দিনও এক মহারাজ অসুস্থ হয়েছিলেন। আমি গিয়েছি। ওঁদের সঙ্গে আমার সম্পর্ক ভাল। বিবেকানন্দের বাড়ি আমি রক্ষা করেছি। সারদা মায়ের বাড়ি আমি রক্ষা করেছি। ভগিনী নিবেদিতার বাড়ি আমি বাঁচিয়েছি। কিন্তু সবাই এক রকম নয়। আমি সেটাই বলেছি। আমি সেই কয়েক জনের কথাই বলেছি।“






spot_img

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...