Tuesday, March 3, 2026

বুথে ঢুকতে বাধা! কেন্দ্রীয় বাহিনীর ‘গাজোয়ারি’ নিয়ে মোদি-শাহকে ধুয়ে দিলেন কল্যাণ

Date:

Share post:

পঞ্চম দফার ভোটে এবার মোদি সরকারের (Modi Govt) দেখানো পথেই গাজোয়ারি শুরু কেন্দ্রীয় বাহিনীর। সোমবার সকালে ভোটাভুটি শুরু হতেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে এমনই অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। শুধুমাত্র ভোটারদের নয় প্রার্থীকে পর্যন্ত বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না এমনি অভিযোগ তুলে একেবারে মোদি সরকারের ভাঁওতাবাজির রাজনীতিকে প্রকাশ্যে আনলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

সোমবার সকালে শ্রীরামপুরের চাকুন্ডি হাইস্কুলে তৃণমূল প্রার্থী কল্যাণ পৌঁছলে তাঁকে বুথে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বুথের ভিতরে প্রবেশ করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান বাধা দেয় তাঁকে। পরে হিন্দিতে জওয়ানকে কল্যাণ বলেন, “আরে আমি প্রার্থী।” এর কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করতে যান তিনি। তারপরও তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর কার্ড নিজের কার্ড বুথে ঢুকতে বাধ্য হন তিনি। তবে গোটাটাই বিজেপি-র ষড়যন্ত্র বলে দাবি করছেন কল্যাণ।


কল্যাণের অভিযোগ, “তাহলে বুঝতেই পারছেন ওরা কীভাবে ভোট করছে। আমায় যদি আটকায় তাহলে কত ভোটারকে আটকাবে বুঝতে পারছেন? সব মোদি আর অমিত শাহর লোক। এই ভাবে হারাতে পারবে নাকি? বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ। সোমবার শ্রীরামপুর লোকসভার বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে। সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছেন প্রার্থী।


spot_img

Related articles

ইরানের ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি: যুদ্ধ থামাতে আর্জি ৮ দেশকে

প্রায় ৪৮ ঘন্টা ধরে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রাণ হাতে নিয়ে ইরানের (Iran) রাজধানী তেহরানে (Tehran) থাকতে হয়েছে...

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...