Thursday, May 14, 2026

“সাজানো গল্প”! কেজরির বাসভবনের CCTV ফুটেজ সংগ্রহ করতেই দিল্লি পুলিশকে নিশানা আপের

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Aravind Kejriwal) জেলে আটকে না পেরে পাল্টা সাংসদ স্বাতী মালিওয়ালকে (Swati Malliwal) টোপ হিসাবে ব্যবহার করে আপ (AAP) নেতাদের গ্রেফতার করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের মোদি সরকার। শনিবার থেকেই এমন অভিযোগ তুলে লোকসভা ভোটের (Loksabha Election) আবহে ‘অপারেশন ঝাড়ুর’ কথা বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি রবিবার দুপুরে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির সদর দফতরে পৌঁছে মোদি-শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে কেজরি বলেন, আমাদের দলের সবাইকে গ্ৰেফতার করুন। যদিও পুলিশ তাঁদের সেখান থেকে হটিয়ে দেয় বলে খবর। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বাসভবনের ভেতরের সব সিসিটিভি (CCTV) ফুটেজ বাজেয়াপ্ত করল পুলিশ। এমনই দাবি আম আদমি পার্টির। একই সঙ্গে আপের অভিযোগ, ভোটের মধ্যে আপের ভাবমূর্তি নষ্ট করতেই পুলিশ গল্প সাজাচ্ছে। যদিও দিল্লি পুলিশ এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের শারীরিক নিগ্রহের অভিযোগে উত্তাল দিল্লি। মূলত বিজেপির কথা মতো কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন স্বাতী। যদিও স্বাতীর অভিযোগকে হাতিয়ার করে বিজেপি আপের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। তবে পাল্টা বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে আপ। এই আবহেই রবিবার কেজরিওয়ালের বাসভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল পুলিশ।এর আগে একাধিক বার তদন্তের স্বার্থে কেজরিওয়ালের বাসভবনে গিয়েছে দিল্লি পুলিশের দল। এমনকি, ফরেন্সিক দলও দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে যায়। কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহও করা হয়েছিল। উল্লেখ্য, দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে বসানো সিসি ক্যামেরার ফুটেজ থাকে PWD-এর অধীনে। সেই ফুটেজই সংগ্রহ করা হয়েছে বলে খবর।

গত ১৩ মে কেজরির বাসভবনেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বাতীর। বৃহস্পতিবার পুলিশের কাছে বিভবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। শনিবার কেজরীওয়ালের বাসভবন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।


Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...